শিরোনাম :
জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রসঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা এসএসসির ভুল খাতা দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনছে শিক্ষা মন্ত্রণালয় না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যানে তেলের দাম বৃদ্ধি জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান মডেল মসজিদ নীতিমালা প্রকাশ,কর্মরত জনবলের রাজনৈতিক কার্যক্রম নয় যুক্তরাজ্যে মার্কিনিদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি

মঠবাড়িয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের দাফন

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা আহবায়ক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম মাহাতাব (৭৭) এর দাফন সম্পন্ন হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।প্রবীন এই বিএনপি নেতা রবিবার (১১ আগস্ট) দিবাগত রাত ৩ টা ৩০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরপর সোমবার (১২ আগষ্ট) বাদ আছর মরহুমের নয়া পল্টনে প্রথম জানাযা অনু্ষ্ঠিত হয়। জানাযায় জাতীয়তা বাদী দলের (বিএনপি) মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম,দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগায় তার দ্বিতীয় জানাযা অনু্ষ্ঠিত হয়।উক্ত জানাযায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, সাবেক পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির,উপজেলা চেয়ারম্যান এডভোকেট বায়জিত আহম্মেদ খান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এ এস এম ফেরদৌস রুন্মান, যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বাদল সহ যুবদল, স্বেস্ছাসেবক দল, জাসাস, কৃষক দল, মুক্তিযোদ্ধা, জামায়েত ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

এছাড়াও তার তৃতীয় জানাযা শেষে উপজেলার গুলিসাখালী ইউনিয়নের উওর হলতা (মোকমা) পারিবারি কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা শোক প্রকাশ করেছেন।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি)রেজাউল করিম রাজীব বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম দেন।

উল্লেখ্য, আওয়ামী সরকার পতনের প্রতিটি আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব অগ্রণী ভুমিকা পালন করেছিলেন। এ জন্য তাকে বার বার কারাবরণসহ অসংখ্য মিথ্যা মামলার আসামী হতে হয়েছিল।

আরো পড়ুন : মঠবাড়িয়ায় সেনাবাহিনীর সাথে রাজনৈতিক দল, জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মঠবাড়িয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের দাফন

আপডেট সময় ০৭:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪