শিরোনাম :
বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী আত্মহত্যার প্ররোচনায় এমপি নজরুল চার দিনের রিমান্ডে তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন জলবায়ু সংকট,রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিন্ন ৫টি করে প্রস্তাব প্রধানমন্ত্রীর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ

সাজেকে গোলাগুলি: আটকা পর্যটকরা ফিরছেন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে গোলাগুলির ঘটনায় আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন।বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউাএনও) শিরিন আক্তার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বুধবার বেলা ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।”

এর আগে মঙ্গলবার সারাদিন সাজেক ও মাচালং এর ৭ নম্বর ওয়ার্ডের শীপপাড়া নামক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান।

গোলাগুলির কারণে বিকালে প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। রাতে অন্তত পাঁচ শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছিলেন।

এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয় রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার মতিজয় ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা আটকা পড়েছিল এবং বুধবার সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল, তারা বেলা ২টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। তবে দুদিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছেন।”

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারের জেরে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এতে হতাহতের কোনো খবর মেলেনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাজেকে গোলাগুলি: আটকা পর্যটকরা ফিরছেন

আপডেট সময় ০৫:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪