সিলেটে সর্বনিম্ন ফিৎরা ১০০, সর্বোচ্চ ৫৬১০ টাকা

প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগরী ও পাশ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার “দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয় ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ” শীর্ষক সেমিনারে স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করেছে।

গতকাল ২০ মার্চ মোতাবেক ৯ রমজান বুধবার বাদ যোহর সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের ৬ষ্ঠ তলাস্থ হলরুমে অনুষ্ঠিত সেমিনরে সর্বনিম্ন ফিৎরা ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫৬১০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং যাকাতদাতাদের সুবিধার্থে বাজার মনিটরিং করে যাকাতের সর্বনিম্ন পরিমাণ (রূপা মূল্য) ১,১০,২৫০ টাকার উপর হিসেব করে যাকাত দিতে হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতখার আহমদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ পরিচালক ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরগাহে হযরত শাহজালাল রহ: মাদরাসার মুহাদ্দিস আতাউল হক জালালাবাদী, প্রধান মুফতি আবু খয়ের বিথঙ্গলী, সিলেট কেন্দ্রীয় জামে মসাজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, সিলেট সরকারি আলিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মাওলানা আব্দুল মুছাব্বির, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, নয়াসড়ক মাদরাসার মুফতি জুবায়ের আহমদ, শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিফতাহ উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন গাজী রহমত উল্লাহ, সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুফতি আব্দুর রহমান, জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান, মুফতী আব্দুর রহমান শাহজাহান।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা এ বারের সেমিনারে সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতীয়ানে কেরাম, উলামা মাশায়েখ, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবগণের সাথে আলোচনা ক্রমে ও সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৬০ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ১০০ টাকা ও খেজুর (মধ্যম) ৩০০ টাকা দরে ৩৩০০ (এক সা) গ্রামের মূল্য ১০০০ টাকা, কিসমিস ৬০০ টাকা হিসাবে ১,৯৮০ টাকা ও পনির ৯০০ টাকা বাজার দরে ২,৯৭০ টাকা এবং মেডজুল এ গ্রেড খেজুর ১৭০০ টাকা হিসাবে ৫৬১০ টাকা নির্ধারণ করে ফিৎরার ঘোষণা করা হয়।

আরও পড়ুন : সিলেটে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিলেটে সর্বনিম্ন ফিৎরা ১০০, সর্বোচ্চ ৫৬১০ টাকা

আপডেট সময় ১১:৫০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪