হবিগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ; নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে মাধবপুর উপজেলার বাখরনগর এলাকায় বাদশা কোম্পানির পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোরে ওই এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চমকপুরের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও জহুর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০)। অন্য একজন পুরুষের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তারা ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিল বলে জানায় পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিবের ব্যাট-বলে ফের অলরাউন্ড ঝলক

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হবিগঞ্জে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ; নিহত ৪

আপডেট সময় ১১:১৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫