শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

আমিই বাংলাদেশ

আমিই বাংলাদেশ
তাজ ইসলাম

তুমি আমাকে তাচ্ছিল্য কর!
তুমি জানো আমি কে?
আমি বাংলাদেশের বিজয়ে
লাফিয়ে ওঠা মার্বেল।
বাংলাদেশের যেকোন খোশখবরে
হৃদপিণ্ড আমার লাফাতে থাকে
স্কুল মাঠে দড়ি নাচের সাথে
কিশোরীর সরলতা মতো।

আমি দুঃখে কাঁদি, আনন্দেও বিগলিত হয় হৃদয়।
আমার চোখে জল ঢেউ খেলে,
নারীর মাতৃ মনের মতো নরম আমার মন।

তুমি আমাকে চিন?
বাংলাদেশের প্রতি যেকোন হুমকিতে
আমি গর্জে ওঠা স্টেনগান।
তুমি আমায় চিন?

আমি বাংলাদেশের ছেলে
দেশ বাঁচাতে,দশ বাঁচাতে
হাসি মুখে যেতে রাজি
অন্ধকার জেলে।

এই সবুজ শ্যামল বাংলাদেশে পাঠ নিয়েছি
তিতুমীর সাহস, বঙ্গবন্ধু ভাষণ
নয় মাস রণাঙ্গনে লড়াই লড়াই জীবন।

আমাকে ভয় দেখিও না।
আমি বাংলার সন্তান
মাঠে লড়তে জানি
সামনে আমার উন্মুক্ত অপশন থাকে
জয় কিংবা শহিদ।
জীবন আমার যুদ্ধ যুদ্ধ খেলা।

লড়তে জানি
পলায়ন কিংবা পরাজয় মানি না।
তুমি আমাকে চিন?

আমি এই বাংলার আউশ আমন কাউন ধানের ছেলে।
হে অসত্য তোমাকে পরাস্ত করবই ।

আরো পড়ুন : প্রান্তহীন শূন্যতা

 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমিই বাংলাদেশ

আপডেট সময় ১১:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

আমিই বাংলাদেশ
তাজ ইসলাম

তুমি আমাকে তাচ্ছিল্য কর!
তুমি জানো আমি কে?
আমি বাংলাদেশের বিজয়ে
লাফিয়ে ওঠা মার্বেল।
বাংলাদেশের যেকোন খোশখবরে
হৃদপিণ্ড আমার লাফাতে থাকে
স্কুল মাঠে দড়ি নাচের সাথে
কিশোরীর সরলতা মতো।

আমি দুঃখে কাঁদি, আনন্দেও বিগলিত হয় হৃদয়।
আমার চোখে জল ঢেউ খেলে,
নারীর মাতৃ মনের মতো নরম আমার মন।

তুমি আমাকে চিন?
বাংলাদেশের প্রতি যেকোন হুমকিতে
আমি গর্জে ওঠা স্টেনগান।
তুমি আমায় চিন?

আমি বাংলাদেশের ছেলে
দেশ বাঁচাতে,দশ বাঁচাতে
হাসি মুখে যেতে রাজি
অন্ধকার জেলে।

এই সবুজ শ্যামল বাংলাদেশে পাঠ নিয়েছি
তিতুমীর সাহস, বঙ্গবন্ধু ভাষণ
নয় মাস রণাঙ্গনে লড়াই লড়াই জীবন।

আমাকে ভয় দেখিও না।
আমি বাংলার সন্তান
মাঠে লড়তে জানি
সামনে আমার উন্মুক্ত অপশন থাকে
জয় কিংবা শহিদ।
জীবন আমার যুদ্ধ যুদ্ধ খেলা।

লড়তে জানি
পলায়ন কিংবা পরাজয় মানি না।
তুমি আমাকে চিন?

আমি এই বাংলার আউশ আমন কাউন ধানের ছেলে।
হে অসত্য তোমাকে পরাস্ত করবই ।

আরো পড়ুন : প্রান্তহীন শূন্যতা

 

Share this news as a Photo Card