শিরোনাম :
জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য প্রথমবারের মতো ব্যাটারিচালিত বিমান উড়াল চীন রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্বপ্না বারিধারা থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

অনন্ত শ্রাবণ

পৃথিবীর প্রথম বৃষ্টিধারা দশ লক্ষ বছর ধরে আবার ঝরুক
সৃষ্টির সাড়ে তিনশ বছর পর অবিশ্রান্ত হোক
রক্তের পাহাড় ধুয়ে দিতে
দশ হাজার বছর পর
পুনরাবৃত্তি হবে
স্বচ্ছ শুদ্ধতম জলধারা জীবাণুবিহীন তৃণহীন এ্যামিবারহিত
অমার্জিত দূষিত কলুস হিংস্র
হত্যার বিরুদ্ধে অসীম প্লাবনক্ষম জলধারা প্রাণান্ত হোক
এবং মানবের অগ্নিগর্ভ বিমূর্ত স্তোস্ত্র
সমূহ শূন্যতা আর অন্ত্রের রিক্ত চিৎকার
হৃদয়ের ভগ্ন হাহাকার
মননবৃক্ষের ঝরে যাওয়া পাতা
জলধারা জন্মদিক সহস্র জলধি
যেন ভূমিষ্ঠ না হয় শিশু
আকাশের তারা হাত না বুলায় তার শিরোদেশে
সমুদ্র চড়ে না বসে কাঁধে
জমিন জল পশুপাখি
উঠে না বসে নূহের মাথায়
মানুষ উর্ধ্বে থাক
আদম অবতরণের স্থান মাটি শূন্য হোক
হাওয়া হোক বাতাসে বিলীন
আর এ জগৎ প্রাণ অপ্রাণের সীমান্ত
এতো রক্ত এতো মৃত্যু জননীর এতো অশ্রুজল
বৃথা গেলে পৃথিবী হোক প্রাণশূন্য
অনন্ত শ্রাবণ

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অনন্ত শ্রাবণ

আপডেট সময় ০১:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

পৃথিবীর প্রথম বৃষ্টিধারা দশ লক্ষ বছর ধরে আবার ঝরুক
সৃষ্টির সাড়ে তিনশ বছর পর অবিশ্রান্ত হোক
রক্তের পাহাড় ধুয়ে দিতে
দশ হাজার বছর পর
পুনরাবৃত্তি হবে
স্বচ্ছ শুদ্ধতম জলধারা জীবাণুবিহীন তৃণহীন এ্যামিবারহিত
অমার্জিত দূষিত কলুস হিংস্র
হত্যার বিরুদ্ধে অসীম প্লাবনক্ষম জলধারা প্রাণান্ত হোক
এবং মানবের অগ্নিগর্ভ বিমূর্ত স্তোস্ত্র
সমূহ শূন্যতা আর অন্ত্রের রিক্ত চিৎকার
হৃদয়ের ভগ্ন হাহাকার
মননবৃক্ষের ঝরে যাওয়া পাতা
জলধারা জন্মদিক সহস্র জলধি
যেন ভূমিষ্ঠ না হয় শিশু
আকাশের তারা হাত না বুলায় তার শিরোদেশে
সমুদ্র চড়ে না বসে কাঁধে
জমিন জল পশুপাখি
উঠে না বসে নূহের মাথায়
মানুষ উর্ধ্বে থাক
আদম অবতরণের স্থান মাটি শূন্য হোক
হাওয়া হোক বাতাসে বিলীন
আর এ জগৎ প্রাণ অপ্রাণের সীমান্ত
এতো রক্ত এতো মৃত্যু জননীর এতো অশ্রুজল
বৃথা গেলে পৃথিবী হোক প্রাণশূন্য
অনন্ত শ্রাবণ

আরো পড়ুন : অতুল্য গুণাধিকারী নবী স.

Share this news as a Photo Card