শিরোনাম :
জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য প্রথমবারের মতো ব্যাটারিচালিত বিমান উড়াল চীন রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্বপ্না বারিধারা থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

আমি মগ্ন হবো

মুহাম্মদ আমির হোসেন

আমি মগ্ন হবো তোর অরুণাভ ঠোঁটে
মসৃণ পেল্লব গায়ে সুরভিত কায়া
মোহ তোর পুঞ্জীভূত স্বর্গ দেয় ছায়া
সুশীতল বায়ু ঝড় স্থির নয় মোটে।
আতঙ্ক, বিভ্রাট মনে ছুঁয়ে দেয় সব
গোলাপ, তপ্ত নিঃশ্বাসে মিশেছে সত্তায়
খুলে দেয় বাঁধা যত আপন হেলায়
অনুপম অভিসার চোখেতে উৎসব।
কম্পমান অধরেরা দুলে হেসে হেসে
প্রেম জলে ভস্মীভূত হৃদয় বিহার
স্থিতি চায় মর্ত্য লোক প্রেমের অঙ্গার
ভুলে যায় ক্লেদ যত তোরে ভালোবেসে।
একতালে সুর তুলে মগ্নতা ভাসায়
তরঙ্গে তরঙ্গে প্রেম উত্তাল উদ্দাম
স্নায়ুর অনুরণন দুষ্টু পয়গাম
বয়ে যায় শিরশিরে কোথায় হারায়!
লাস্যময়ী ভালোবাসা মনের উদ্যানে
লাবণ্যময়ী কুন্তল বাতাসে ওড়ায়
ব্যাকুল আকুল হয়ে নিদাঘ ধরায়
মনের আবাস খুলে দি’ই আনমনে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমি মগ্ন হবো

আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

মুহাম্মদ আমির হোসেন

আমি মগ্ন হবো তোর অরুণাভ ঠোঁটে
মসৃণ পেল্লব গায়ে সুরভিত কায়া
মোহ তোর পুঞ্জীভূত স্বর্গ দেয় ছায়া
সুশীতল বায়ু ঝড় স্থির নয় মোটে।
আতঙ্ক, বিভ্রাট মনে ছুঁয়ে দেয় সব
গোলাপ, তপ্ত নিঃশ্বাসে মিশেছে সত্তায়
খুলে দেয় বাঁধা যত আপন হেলায়
অনুপম অভিসার চোখেতে উৎসব।
কম্পমান অধরেরা দুলে হেসে হেসে
প্রেম জলে ভস্মীভূত হৃদয় বিহার
স্থিতি চায় মর্ত্য লোক প্রেমের অঙ্গার
ভুলে যায় ক্লেদ যত তোরে ভালোবেসে।
একতালে সুর তুলে মগ্নতা ভাসায়
তরঙ্গে তরঙ্গে প্রেম উত্তাল উদ্দাম
স্নায়ুর অনুরণন দুষ্টু পয়গাম
বয়ে যায় শিরশিরে কোথায় হারায়!
লাস্যময়ী ভালোবাসা মনের উদ্যানে
লাবণ্যময়ী কুন্তল বাতাসে ওড়ায়
ব্যাকুল আকুল হয়ে নিদাঘ ধরায়
মনের আবাস খুলে দি’ই আনমনে।

Share this news as a Photo Card