শিরোনাম :
ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ধসে পদকহীন ফিরছে বাংলাদেশ বিনিয়োগের হাব হিসেবে বাংলাদেশকে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢাকা থেকে রূপপুরের পথে ইউরেনিয়ামের তিন লরি ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭ শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াতনেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের মানুষের প্রেমে এত ঝামেলা, রোবটের দিকে মন দিলেন মাহি ময়মনসিংহে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৭ আমদানিতে ৮৭ টাকার মাল্টা খুচরায় ৫২০ টাকা সিন্ডিকেটের কৃত্রিম সংকটে ১৫৮৫ টাকার এলপিজি ২৫০০ টাকা

কে মুছিবে?

কে মুছিবে?
উম্মুল খায়ের

এখনো জলের ধারায় মধু’র নাম ডেকে যায়
প্রতিটি ফুলের পাপড়ি মিষ্টি সুবাস ছড়ায়
পথের ধুলোরা করুণ সুরের মিহি গান গায়
বাতাসের সাথে বেদনারা টুপ করে মিশে যায়!
উদাসী নয়নে কলাবধূ চেয়ে থাকে ওই দিকে
যেখানে মধু’র পায়ের চিহ্ন চলে গেছে বেঁকে,
যেখানে মেঘের সাথে খেলা করে পদ্ম পাতারা
আলোর নাচন দেখে যায় কতো অচিন পাখিরা,
কতোদিন ধরে ঢেউয়ের ভাঁজে রোদের তামাশা
স্মৃতির জোয়ারে ভেসে আসে ফের টলমল আশা,
কোলাহল ছেড়ে ভালোবাসা তবে ছুটে যায় চড়ে
আলো ছায়া মেখে বেঁচে আছে নদ; তাই মনে পড়ে।
সাগর দাঁড়ির সাথে মিশে আছে যে মধুসূদন
সনেটের মাঝে কবির নামটি বড্ড আপন,
কবিতার সাথে কবির জীবন অটুট বাঁধন
নদের সাথেই গেঁথে আছে আজ শিল্প সাধন
এখানেই কবি চিরকাল থেকে যাবেন আদরে
কে মুছিবে তাঁর নাম? সব মনে রাখবে সাদরে।

 

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্রোঞ্জের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ধসে পদকহীন ফিরছে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সিন্ডিকেটের কৃত্রিম সংকটে ১৫৮৫ টাকার এলপিজি ২৫০০ টাকা

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কে মুছিবে?

আপডেট সময় ১১:১৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

কে মুছিবে?
উম্মুল খায়ের

এখনো জলের ধারায় মধু’র নাম ডেকে যায়
প্রতিটি ফুলের পাপড়ি মিষ্টি সুবাস ছড়ায়
পথের ধুলোরা করুণ সুরের মিহি গান গায়
বাতাসের সাথে বেদনারা টুপ করে মিশে যায়!
উদাসী নয়নে কলাবধূ চেয়ে থাকে ওই দিকে
যেখানে মধু’র পায়ের চিহ্ন চলে গেছে বেঁকে,
যেখানে মেঘের সাথে খেলা করে পদ্ম পাতারা
আলোর নাচন দেখে যায় কতো অচিন পাখিরা,
কতোদিন ধরে ঢেউয়ের ভাঁজে রোদের তামাশা
স্মৃতির জোয়ারে ভেসে আসে ফের টলমল আশা,
কোলাহল ছেড়ে ভালোবাসা তবে ছুটে যায় চড়ে
আলো ছায়া মেখে বেঁচে আছে নদ; তাই মনে পড়ে।
সাগর দাঁড়ির সাথে মিশে আছে যে মধুসূদন
সনেটের মাঝে কবির নামটি বড্ড আপন,
কবিতার সাথে কবির জীবন অটুট বাঁধন
নদের সাথেই গেঁথে আছে আজ শিল্প সাধন
এখানেই কবি চিরকাল থেকে যাবেন আদরে
কে মুছিবে তাঁর নাম? সব মনে রাখবে সাদরে।

 

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

Share this news as a Photo Card