শিরোনাম :
জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে   মওলানা ভাসানীঃ শোষিত মানুষের অধিকার আদায়ের আপসহীন নেতা প্রেমের টানে কানাডা থেকে ভারতে প্রেমিকা, বিয়ে ভাঙল বয়সের জন্য প্রথমবারের মতো ব্যাটারিচালিত বিমান উড়াল চীন রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্বপ্না বারিধারা থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান, ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা নিবন্ধিত অনলাইন পোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি যৌক্তিক বললেন তথ্যমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

গ্রাম্য বিয়ের সেকাল-একাল

গ্রাম্য বিয়ের সেকাল-একাল
মাহমুদুন্নবী জ্যোতি

বিয়ের দিন সকাল বেলা সাজ সাজ রব বাড়িতে
মা-চাচি দিতেন বরের গোসল কাপড় ধোঁয়া পিঁড়িতে।
গোসলে দিতেন হলুদ বাটা, সাথে দুবলা ধান
তাতে নাকি জামাই বাবুর বাড়তো অনেক মান।
যদি থাকতো ভাবিরা, পানি ঢালতো গায়
দেবরকে দিতেন কাতুকুতু আদর স্নেহ মায়ায়।
যাবার আগে পাঞ্জাবী পড়ায় দিতেন বাপ-মায়
আশির্বাদের চুম্বন এঁকে দিতেন বিদায় বেলায়।
বর যেতো পাল্কী চড়ে, বরযাত্রীরা পায়ে
বর্ষাকালে যেত সবাই পালতোলা নায়ে।
কলাগাছের গেট বানাতো কনের পরিবার
বর গেলে কিশোর কিশোরী ধরতো আবদার।
পাচ’শ টাকা পেলেই হতো খুশিতে আটখানা
পাটালী গুড়ের নাস্তা দিয়ে শুরু হতো খানা।
শামিয়ানার নিচে চাদর বিছায়ে বসতো লোকজন
সারি সারি বসে সবাই সেরে নিতো ভোজন।
গোস্ত ভাত ডাল দিয়ে আহার করার পর
পাল্কী করে বউ নিয়ে বাড়ি ফিরতো বর।

এ সব এখন অতীত স্মৃতি আধুনিক ছোঁয়ায়
সাজানো দামি গাড়ি চড়ে এখন বর যায়।
কনেকে সাজায় না বান্ধবীরা, যায় পার্লারে
শেরওয়ানী বর নিজেই পড়ে ডাকে না বাপ-মারে।
সামনে পিছে গাড়ির বহর জৌলুসে ভরা
কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, নিয়ে সেটি ভাড়া।
বিয়েতে এখন বেলেল্লাপনা- এটাই নাকি রীতি
আগের মতো নেই যদিও ভালবাসা-সম্প্রীতি।
গায়ে হলুদে নাচানাচি- অশ্লীল সব সাজ
বিয়ে বাড়িতে গানে মাতে হারায়ে সব লাজ।
রোস্ট রেজালা কোর্মা পোলাও সাথে বোরহানী
মিষ্টি পান আইস ক্রীম, আরো ফুস পানি।
আহার শেষে রাত দুপুরে বউ নিয়ে ফেরে বর
অপেক্ষায় থাকে তখন আলোকময় বাসর।

ধুমধাম যতই হোক নেই আগের সে প্রাণ
আগের দিনের বিয়ের স্মৃতি রয়েছে অম্লান।

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাসিনাকে ফেরাতে ভারতের কোনো আনুষ্ঠানিক শর্ত আসেনি: শামা ওবায়েদ

১৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গ্রাম্য বিয়ের সেকাল-একাল

আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

গ্রাম্য বিয়ের সেকাল-একাল
মাহমুদুন্নবী জ্যোতি

বিয়ের দিন সকাল বেলা সাজ সাজ রব বাড়িতে
মা-চাচি দিতেন বরের গোসল কাপড় ধোঁয়া পিঁড়িতে।
গোসলে দিতেন হলুদ বাটা, সাথে দুবলা ধান
তাতে নাকি জামাই বাবুর বাড়তো অনেক মান।
যদি থাকতো ভাবিরা, পানি ঢালতো গায়
দেবরকে দিতেন কাতুকুতু আদর স্নেহ মায়ায়।
যাবার আগে পাঞ্জাবী পড়ায় দিতেন বাপ-মায়
আশির্বাদের চুম্বন এঁকে দিতেন বিদায় বেলায়।
বর যেতো পাল্কী চড়ে, বরযাত্রীরা পায়ে
বর্ষাকালে যেত সবাই পালতোলা নায়ে।
কলাগাছের গেট বানাতো কনের পরিবার
বর গেলে কিশোর কিশোরী ধরতো আবদার।
পাচ’শ টাকা পেলেই হতো খুশিতে আটখানা
পাটালী গুড়ের নাস্তা দিয়ে শুরু হতো খানা।
শামিয়ানার নিচে চাদর বিছায়ে বসতো লোকজন
সারি সারি বসে সবাই সেরে নিতো ভোজন।
গোস্ত ভাত ডাল দিয়ে আহার করার পর
পাল্কী করে বউ নিয়ে বাড়ি ফিরতো বর।

এ সব এখন অতীত স্মৃতি আধুনিক ছোঁয়ায়
সাজানো দামি গাড়ি চড়ে এখন বর যায়।
কনেকে সাজায় না বান্ধবীরা, যায় পার্লারে
শেরওয়ানী বর নিজেই পড়ে ডাকে না বাপ-মারে।
সামনে পিছে গাড়ির বহর জৌলুসে ভরা
কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, নিয়ে সেটি ভাড়া।
বিয়েতে এখন বেলেল্লাপনা- এটাই নাকি রীতি
আগের মতো নেই যদিও ভালবাসা-সম্প্রীতি।
গায়ে হলুদে নাচানাচি- অশ্লীল সব সাজ
বিয়ে বাড়িতে গানে মাতে হারায়ে সব লাজ।
রোস্ট রেজালা কোর্মা পোলাও সাথে বোরহানী
মিষ্টি পান আইস ক্রীম, আরো ফুস পানি।
আহার শেষে রাত দুপুরে বউ নিয়ে ফেরে বর
অপেক্ষায় থাকে তখন আলোকময় বাসর।

ধুমধাম যতই হোক নেই আগের সে প্রাণ
আগের দিনের বিয়ের স্মৃতি রয়েছে অম্লান।

আরো পড়ুন : কত কিছুই না ইচ্ছে করে…

Share this news as a Photo Card