শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

গরমে ত্বক-চুল সুরক্ষার সহজ ৫ উপায়

গ্রীষ্মকালে তাপমাত্রার বাড়বাড়ন্ত শুধু শরীরকেই ক্লান্ত করে না, ত্বক ও চুলের ওপরও ফেলে মারাত্মক প্রভাব। অতিরিক্ত ঘাম, ধুলোবালি আর রোদে ত্বক ও চুল হয়ে পড়ে রুক্ষ আর বিবর্ণ। বাজারের দামি প্রসাধনী না কিনেও কিছু ঘরোয়া উপাদানে গরমকালেও আপনি রাখতে পারেন নিজেকে সতেজ ও সজীব। চলুন জেনে নেই, গরমে ত্বক ও চুলের যত্নে ৫টি কার্যকরী ঘরোয়া টিপস-

শসা ও মধুর ফেসপ্যাক: শসা ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া দাগ হালকা করে। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে।

যেভাবে ব্যবহার করবেন: ১ টেবিল চামচ শসার রস ও ১ চা চামচ মধু মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করুন।

লেবু ও গোলাপজলের টোনার: লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও ভিটামিন সি, যা ত্বক উজ্জ্বল করে। গোলাপজল ত্বক ঠান্ডা করে এবং রোমছিদ্র বন্ধ রাখতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন: সমান পরিমাণ লেবুর রস ও গোলাপজল মিশিয়ে তুলায় নিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সন্ধ্যায় ব্যবহার করতে পারেন।

লিচু ও দইয়ের হেয়ারপ্যাক: গরমে চুল রুক্ষ হয়ে যায় এবং স্ক্যাল্পে ঘাম জমে খুশকি বাড়ে। লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও দইয়ের ল্যাকটিক অ্যাসিড চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন: ২–৩টি পাকা লিচু চটকে তার রস বের করুন। এতে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন।

অ্যালোভেরা জেল ব্যবহার করুন ত্বক ও চুলে: অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি চুলের গোঁড়া শক্ত করে এবং রোদে পোড়া ত্বক ঠান্ডা রাখে।

যেভাবে ব্যবহার করবেন: চুলে শ্যাম্পুর আগে অ্যালোভেরা জেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ত্বকে ঘুমানোর আগে পাতলা করে লাগান। ফ্রেশ গাছের পাতাও ব্যবহার করতে পারেন।

পাকা কলা ও নারকেল তেলের প্যাক চুলের জন্য: পাকা কলা চুলের রুক্ষতা কমায় আর নারকেল তেল চুলে পুষ্টি জোগায়।

যেভাবে ব্যবহার করবেন: ১টি পাকা কলা চটকে ১ চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহার করুন।

অতিরিক্ত লবণের কারণে যে সব রোগ হতে পারে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গরমে ত্বক-চুল সুরক্ষার সহজ ৫ উপায়

আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫