শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

ব্রিটিশ এমপি টিউলিপ বাংলাদেশি নাগরিক

ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন। যদিও টিউলিপ দাবি করে আসছেন, তিনি বাংলাদেশি নাগরিক নন। কেবলই ব্রিটিশ নাগরিক। অর্থাৎ, টিউলিপের এ দাবি সত্য নয় বলে জানাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১৬ ফেব্রুয়ারিতে এক চিঠির মাধ্যমে শেখ হাসিনাসহ ১০ জনের এনআইডি লক করা হয়। চিঠিতে সই করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। চিঠিতে বলা হয়, মহাপরিচালকের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হলো।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এনআইডি লকের অর্থ হলো, এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করার সুযোগ থাকে না। এমনকি, এ আইডি আর ইসির কর্মকর্তারাও দেখতে পারবেন না।

শেখ হাসিনা ও তার পরিবারের যাদের এনআইডি লক করা হয়েছে, তারা হলেন— শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল বুধবার এনটিভি অনলাইনকে বলেন, শেখ হাসিনাসহ তার পরিবার ও অন্যান্য যাদের এনআইডি ব্লক করা, তারা ভোট দিতে পারবেন না। প্রার্থীও হতে পারবেন না। তাদের এনআইডি ব্যবহার করে আর কোনো কাজই করা যাবে না।

তবে, এ পর্যন্ত কতজনের এনআইডি লক করা হয়েছে সে তথ্য জানা যায়নি। এ ব্যাপারে এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, যাদের এনআইডি লক করা হয়েছে, তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এ আইডি দিয়ে। এ পর্যন্ত কতজনের এনআইডি লক করা হয়েছে, তা আমার মনে নেই। দেখে জানাতে হবে।

ইসি সূত্র জানায়, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হয় ২০১১ সালে। তাতে তিনি ঢাকার ধানমণ্ডির ৫ নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন, সেটা তার খালা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসা সুধা সদন।

একজন নাগরিককে যখন জাতীয় পরিচয়পত্র দেয় নির্বাচন কমিশন, তখন অনেক ধরনের তথ্য গ্রহণ করা হয়। যা সংরক্ষিত থাকে এনআইডি তথ্যভান্ডারে। সেখানে টিউলিপ উল্লেখ করেছিলেন, পেশায় তিনি বেসরকারি চাকরিজীবী। জন্মস্থান ঢাকা। ভোটার এলাকা ধানমণ্ডি (সড়ক ৩-৫)। তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে আছে, ‘মাইগ্রেটেড’ বা অভিবাসী। নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরও উল্লেখ রয়েছে।

ভোটাধিকার হারালেন শেখ হাসিনা ও তার পরিবার

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ব্রিটিশ এমপি টিউলিপ বাংলাদেশি নাগরিক

আপডেট সময় ০৭:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫