শিরোনাম :
প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান হারাল ভারত, বাংলাদেশ কী জায়গা পাবে সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্প খাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এসব খাত দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘অটোমোবাইল অ্যান্ড এগ্রো মেশিনারিজ ফেয়ার ২০২৫- রোড টু মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বাংলাদেশের লক্ষ্য হলো ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য প্রয়োজন উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। শিল্পসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে শিল্প মন্ত্রণালয় কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। এ ছাড়া উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম মাসরুর রিয়াজ। তিনি উপস্থাপনায় তথ্য-উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্প উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকদের মতে, এই মেলা বিনিয়োগ আকৃষ্ট করা, প্রযুক্তি বিনিময় এবং শিল্পোন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে; নিম্নকক্ষ আসনভিত্তিক : বদিউল আলম মজুমদার

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫