শিরোনাম :
পদত্যাগ প্রশ্নে বিরক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান ? শুক্রবার সারা ভারতে জুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির ভেনিস উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও বিতর্কের জেরে জামাত নেতা গাজী নজরুলকে বহিষ্কার, ইসি-স্পিকারকে চিঠি শাহজাদপুরে ১৫৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এনসিপি নেতা গ্রেপ্তার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির সাংবিধানিকভাবে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির অঙ্গীকার প্রধানমন্ত্রীর

পীরগঞ্জ হাসপাতালে ৯ বছর পর সিজারিয়ান কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৫ সালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে সন্তান জন্ম হয়েছিল। সফল অস্ত্রোপচার হলেও সে সময় একটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় সিজার কার্যক্রম। এরপর ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের বিষয়ে আস্থা হারিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারা। সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বেসরকারি ক্লিনিকের উপর নির্ভরশীল হয়ে পড়ে পীরগঞ্জ উপজেলাবাসী।
এর মধ্যে কেটে গেছে ৯ বছর। আজ (৮ অক্টোবর) বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহমেদের প্রচেষ্টায় আবারও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম হয়েছে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন। এতে খুশি ওই নবজাতকের পরিবারের সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। পাশাপাশি দীর্ঘদিন পর অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক জন্মের ঘটনায় এলাকায় হাসপাতালটির প্রতি আস্থা ফিরেছে।
নবজাতকের বাবা নাহিদ হাসান বলেন, হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে বারবার অভয় দিয়েছেন। তাঁদের আশ্বাস পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্ত্রীর অস্ত্রোপচার করিয়েছেন। চিকিৎসকদের সেবায় তিনি খুশি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৫ সালে শেষ অস্ত্রোপচার হয়। এরপর থেকে প্রায় ৯ বছর অস্ত্রোপচারের মাধ্যমে আর কোনো নবজাতকের জন্ম হয়নি।
গতকাল মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের নাহিদ হাসানের সন্তানসম্ভবা স্ত্রী আখি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে সিজার কার্যক্রমের জন্য প্রস্তুতি নেওয়া হয়। আজ বুধবার সকালে সফল অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডাঃএম আর রেজা, ডাঃ কামাল আহমেদ অস্ত্রোপচারে অংশ নেন। এ ছাড়া জ্যেষ্ঠ নার্স নাজমা বেগম, পারভিন আক্তার ও কামরুন নাহার অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল আহমেদ বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটার, গাইনির চিকিৎসক, অ্যানেসথেসিয়ার চিকিৎসক, কনসালট্যান্টসহ সব সুবিধা রয়েছে।
তারপরেও কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজেসে এই হাসপাতালে সিজার কার্যক্রম বন্ধ করে রেখেছিল। বাড়ির কাছের হাসপাতাল ছেড়ে সিজারের জন্য দূরের হাসপাতাল কিংবা ক্লিনিক নির্ধারণ করতেন।
এ সুযোগে সেবাপ্রার্থীদের বুঝিয়ে বে – সরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হতো। তবে গতকাল এক রোগীর অভিভাবক আমাদের ওপর আস্থা রেখেছেন, যার ফলে সফল অস্ত্রোপচার করা সম্ভব রয়েছে।’
ডা. কামাল আহমেদ আরও  জানান, হাসপাতালে অস্ত্রোপচারের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগকে আগেই অবহিত করা হয়েছিল। তারাও এতে সমর্থন দিয়ে আশ্বস্ত করেছে। তবে সিজারের অস্ত্রোপচার বিদ্যুৎ ছাড়া দিনের আলো কিংবা টর্চের আলোতেও সফলভাবে করা সম্ভব। এতে কোনো ঝুঁকির বিষয় নেই বলে তিনি জানান।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ প্রশ্নে বিরক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পীরগঞ্জ হাসপাতালে ৯ বছর পর সিজারিয়ান কার্যক্রম শুরু

আপডেট সময় ০৮:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫