শিরোনাম :
কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন মোড়, অভিযুক্ত তুহিনের বাসা থেকে মিলল নিহতের মায়ের আইফোন মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার

শেখ হাসিনার শোকবার্তা ‘মহানুভবতা’ নাকি ‘ভণ্ডামি’? প্রশ্ন বার্গম্যানের

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দেওয়া শোকবার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বিশ্লেষণধর্মী পোস্ট করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

খালেদা জিয়াকে কারারুদ্ধ করা এবং বিএনপিকে ধ্বংস করার ক্ষেত্রে আওয়ামী লীগের বিগত দিনের প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বার্গম্যান তাঁর পোস্টে একটি মৌলিক প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার ক্ষেত্রে সফল হয়েছিল এবং তাঁর দল বিএনপিকে ভেঙে দেওয়ার ক্ষেত্রেও তারা প্রবল প্রচেষ্টা চালিয়েছিল। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দেওয়া সমবেদনা এবং উদার মন্তব্যগুলোকে কি আমরা ‘অসাধারণ মহানুভবতা’ হিসেবে দেখব, নাকি একে ‘গভীর এবং বিকৃত ভণ্ডামি’ হিসেবে বিবেচনা করব? নাকি এটি এই দুটিরই সংমিশ্রণ?”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা একটি শোকবার্তা পাঠিয়েছেন, যেখানে তিনি খালেদা জিয়ার মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন। শোকবার্তায় হাসিনা লিখেছেন, ‘আমি তাঁর পুত্র তারেক রহমান এবং পরিবারের অন্যান্য শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বার্গম্যান তাঁর পোস্টে শেখ হাসিনার এই শোকবার্তার লিঙ্ক শেয়ার করে রাজনৈতিক বৈপরীত্যের দিকটি ফুটিয়ে তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই পোস্টটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনার শোকবার্তা ‘মহানুভবতা’ নাকি ‘ভণ্ডামি’? প্রশ্ন বার্গম্যানের

আপডেট সময় ০১:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫