ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত চীনা রাষ্ট্রদূতের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে চীনা রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে ঢাকা-১৭ আসনের আওতাধীন বিএনপির গুলশান থানা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। এই আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়।

সভায় ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, গুলশান থানা বিএনপি সদস্য সচিব মো. শাহজাহান ও গুলশান থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত চীনা রাষ্ট্রদূতের

আপডেট সময় ০৬:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬