শিরোনাম :
মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার পানি ঘোলা করে খাবে বিএনপি— মন্তব্য জামায়াত আমিরের ঢাকাজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ?

আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ

পঞ্চগড়ের আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ ভবনের ৫ম তলায় আইসিটি হলরুমে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ভ্রাম্যমান প্রশিক্ষণে সমবায় সমিতির খাতাপত্র লিখন ও হিসাব সংরক্ষণ সম্পর্কে আইন-বিধি অনুযায়ী সমবায় সমিতির জন্য ব্যবহার্য খাতাপত্রের বিবরণ এবং সংশ্লিষ্ট ধারা ও বিধির আলোচনা করেন প্রধান রিসোর্স পারসন ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

অন্যান্যদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার পঞ্চগড় মোঃ মোস্তফা কামাল, উপজেলা সমবায় অফিসার তেঁতুলিয়া মোঃ মামুন কবীর, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক হীতেন্দ্র নাথ বর্মন, উপজেলা সমবায় অফিসার,আটোয়ারী মোঃ ফারুক হোসেন। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক রেনেসা খানম, সহকারী কোর্স পরিচালক হিসেবে ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক পরিতোষ চন্দ্র রায়।

প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরণ ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সমবায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সমবায় কার্যক্রমের আধুনিকায়ন, সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভুমিকা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইউএনও রিপামনি দেবী বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে দক্ষ মানবসম্পদ গঠন জরুরী। এ ধরনের প্রশিক্ষণই মাঠ পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ?

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে সমবায়ীদের নিয়ে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬