শিরোনাম :
পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান, ‘টার্গেট নয়’ বলল দুদক সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮০ উপজেলায় প্রথম ধাপ ১২ নভেম্বর গত ২৪ ঘণ্টায় হামে আরও ৮ মৃত্যু সহ ছয় মাসে শিশু মৃত্যু ৯৩০ মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

‘চৌরঙ্গী’খ্যাত কথাসাহিত্যিক শংকর মারা গেছেন

দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় আর নেই। ‘শংকর’নামে পাঠকদের কাছে পরিচিত এই লেখক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বরেণ্য এই কথাসাহিত্যিকের মৃত্যুর খবর প্রকাশ করেছে। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এই কথাসাহিত্যিক। গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল মণিশংকরের। সেই সময়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

প্রয়াত সাহিত্যিকের চিকিৎসক সুদীপ্ত মিত্র জানান, “সপ্তাহ দুয়েক আগে ফের শারীরিক অবস্থার অবনতি হলে ৪ ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।”

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন মণিশংকর। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় এসে হাওরায় বসবাস করতে থাকেন। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তীকালে তাঁর সাহিত্যচর্চার শুরুও এখান থেকেই। ১৯৫৫ সালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। ‘কত অজানারে’উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৌরঙ্গী’চলচ্চিত্র শংকরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এই ছবিতে উত্তমকুমারের অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। এ ছাড়াও তিনি লিখেছেন, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ইত্যাদি। তাঁর ‘সীমাবদ্ধ’ও ‘জন অরণ্য’উপন্যাস দুটির চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়।

সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্কিম পুরস্কারসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন শংকর। এই প্রথম তিনটি বই নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৬ সালে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মানে ভূষিত হন।

২০১৯ সালে তাঁকে ১ বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন দেওয়া হয়। ‘২০২০ : একা একা একাশি’ বইটির জন্য সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার।

সাহিত্যিক শংকরের প্রয়াণে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইট) শোক জানিয়ে মমতা লিখেছেন, “বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় (শংকর)-এর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।”

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘চৌরঙ্গী’খ্যাত কথাসাহিত্যিক শংকর মারা গেছেন

আপডেট সময় ০৫:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬