শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোলহারের রেকর্ড, 

এশিয়ান কাপ ফুটবলের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার চীনের নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোল হজমের নতুন রেকর্ড তৈরি হলো। এর আগে সবচেয়ে বড় হারের রেকর্ড ছিল ৯-০ ব্যবধানে।

ফিফা র‍্যাঙ্কিং, শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান—সব দিক থেকেই উত্তর কোরিয়ার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ। তার ওপর প্রথমার্ধে নতুন একাদশ নিয়ে মাঠে নামেন কোচ পিটার বাটলার, যার প্রভাব পড়ে খেলায়। শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলে বাংলাদেশ। রক্ষণে বারবার ভুল হয়, গোলরক্ষক মিলি আক্তারও নিজের ছন্দ খুঁজে পাননি। ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই চারটি গোল হজম করে দলটি। পরিস্থিতি সামাল দিতে ২৩ মিনিটে অর্পিতা বিশ্বাসের বদলে শিউলি আজিমকে মাঠে নামান বাটলার, যদিও প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও তিনটি গোল হজম করে বাংলাদেশ। বিরতির আগেই স্কোরলাইন দাঁড়ায় ৭-০।

দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলাতে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ। আইরিন খাতুন ও সুরভি আক্তার আরফিনের জায়গায় নামেন শামসুন্নাহার জুনিয়র ও মনিকা চাকমা, আর মোসাম্মাৎ সুলতানার পরিবর্তে মাঠে আসেন ঋতুপর্ণা চাকমা। পরিবর্তনের পর খেলায় কিছুটা ভারসাম্য ফেরে এবং দ্বিতীয়ার্ধে মাত্র তিনটি গোল হজম করে বাংলাদেশ। তবে ততক্ষণে ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা এড়ানো সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬