শিরোনাম :
হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

ভুরুঙ্গামারীতে ঝুকিয়া বিলে খাল খনন কর্মসূচির শুভ  উদ্বোধন

সরকারের ‘দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিয়া খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেকের সভাপতিত্বে বক্তব্য দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সদস্য কাজী নিজাম উদ্দিন এবং উপজেলা জামায়াতের সূরা সদস্য ফেরদৌস হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হোসেন সোহেল মনা, জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট খাল খননসহ ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার কৃষি, মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভুরুঙ্গামারীতে ঝুকিয়া বিলে খাল খনন কর্মসূচির শুভ  উদ্বোধন

আপডেট সময় ০৬:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬