শিরোনাম :
হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বাড়তি গ্যাস সান্তাহারে ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা আদায় আটক ২ একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

আটোয়ারীতে মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান (৭৬) মস্তিস্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ মে) দুপুর এক ঘটিকায় ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা সন্তান, নাতি-নাতনী,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলামসহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ

র আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মরদেহ ঢেকে দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে ওই মাঠে সাড়ে ১১ টার সময় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানা গেছে, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ১৯৭১ সালের রণাঙ্গনের একজন খ্যাতিমান যোদ্ধা ছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে দুই বছর ৫নং বলরামপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। ১৯৮২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিরতিহীন সফলভাবে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সফল অভিভাবক। তার মৃত্যুতে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইউপি সচিব, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার লাল মুক্তিবার্তা নং-০৩০৯০৩০২২৩, গেজেট নং- ৭৪৭, পরিচিতি নং- ০১৭৭০০০০৮১২।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ০৪:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬