পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি এবং কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষ পর্বে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। আলোচনা সভা সঞ্চালনা করেন এখন টিভি ও কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উদীচীর জেলা সভাপতি গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আমির খসরু লাভলু, শফিকুল আলম, হারুন অর রশিদ, শামস উদ্দিন চৌধুরী কালাম, নূর হাসান, বাবুল হোসাইন ও আরিফুল ইসলাম ইরানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনটিভি দেশের গণমাধ্যমে একটি আস্থার নাম হয়ে উঠেছে। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্ব ধরে রেখে এনটিভি দর্শকদের আস্থা অটুট রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরান-সংঘাতে তেলের দাম ঊর্ধ্বমুখী, চাপে এশিয়ার শেয়ারবাজার

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৭:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬