শিরোনাম :
পদত্যাগ প্রশ্নে বিরক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান ? শুক্রবার সারা ভারতে জুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির ভেনিস উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও বিতর্কের জেরে জামাত নেতা গাজী নজরুলকে বহিষ্কার, ইসি-স্পিকারকে চিঠি শাহজাদপুরে ১৫৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এনসিপি নেতা গ্রেপ্তার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির সাংবিধানিকভাবে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনা ফাইনালে, বিয়ে নিয়ে ভাইরাল পরীমনির ঘোষণা

বাংলাদেশের ঢালিউড অভিনেত্রী পরীমনি বরাবরই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আসা এই অভিনেত্রী এবারও ব্যতিক্রম হননি। তবে সেমিফাইনালের আগে দেওয়া তাঁর একটি মজার ঘোষণা এবং ম্যাচ শেষে আরেকটি রসিক পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল শুরুর কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লিখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ পোস্টটি ছিল নিছক হাস্যরসের ছলে দেওয়া একটি মন্তব্য। কিন্তু অল্প সময়ের মধ্যেই এটি ব্যাপক সাড়া ফেলে। লাখো মানুষ পোস্টটিতে প্রতিক্রিয়া জানান, হাজার হাজার মন্তব্য ও শেয়ারে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এরপর মাঠের লড়াইয়ে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর পরীমনি আবারও একটি পোস্ট দেন। টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি তুলে তিনি লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ রসিকতাপূর্ণ এই পোস্টও দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই এতে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে।
চলতি বিশ্বকাপে শুরু থেকেই আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা নানা উপায়ে প্রকাশ করেছেন পরীমনি। সম্প্রতি তিনি আকাশি-সাদা আর্জেন্টিনার জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘পরী’। ভিডিওটিতে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নিয়ে তৈরি একটি গানের সঙ্গে তাল মিলিয়ে তিনি একে একে বিভিন্ন ফুটবলারের উদ্‌যাপনের ভঙ্গি অনুকরণ করেন। ভিডিওটি ভক্তদের কাছেও বেশ প্রশংসা পায়।
পরীমনির ব্যক্তিজীবনে একাধিক বিয়ের খবর অতীতে আলোচনায় এসেছে। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন তিনি। পরে তাঁদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তাই ‘আবার বিয়ে’ নিয়ে দেওয়া তাঁর সাম্প্রতিক পোস্ট নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হলেও অধিকাংশ ভক্ত এটিকে নিছক ফুটবল-উচ্ছ্বাসের অংশ এবং মজার মন্তব্য হিসেবেই দেখছেন।
এদিকে ইংল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে। ১৯ জুলাই ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। আর সেই ম্যাচ ঘিরে যেমন ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে, তেমনি পরীমনির ‘বিয়ে’ প্রসঙ্গও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। ভক্তদের অনেকেই এখন মজা করে জানতে চাইছেন—আর্জেন্টিনা যদি সত্যিই শিরোপা জেতে, তবে পরীমনি কি তাঁর ঘোষণাটি বাস্তবে রূপ দেবেন, নাকি সেটিও থেকে যাবে শুধুই ফুটবলপ্রেমীর এক আনন্দঘন রসিকতা?

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ প্রশ্নে বিরক্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলার অর্থনীতির অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আর্জেন্টিনা ফাইনালে, বিয়ে নিয়ে ভাইরাল পরীমনির ঘোষণা

আপডেট সময় ০২:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬