শিরোনাম :
পাথর ছুড়ে পুলিশকে আহত করে আসামি ছিনতাই সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮০ উপজেলায় প্রথম ধাপ ১২ নভেম্বর গত ২৪ ঘণ্টায় হামে আরও ৮ মৃত্যু সহ ছয় মাসে শিশু মৃত্যু ৯৩০ মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ ফিরবে আগের অবস্থায়: প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ জন ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম

শুরু হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস জোটের বহুল আলোচিত ১৮তম শীর্ষ সম্মেলন। সম্মেলনকে ঘিরে গোটা শহরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা, পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি চলাচলের পথগুলোয় বাড়ানো হয়েছে কড়া নজরদারি। স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ, যেখান থেকে অতিথিদের গাড়িবহরের চলাচল ও রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লি পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি অংশ নিচ্ছেন এই আয়োজনে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোট বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে ক্রমেই আরও প্রভাবশালী হয়ে উঠছে।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার সম্প্রসারণের বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংকট, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনীতিও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে স্থান পেতে পারে। তাই এবারের শীর্ষ সম্মেলন থেকে কী সিদ্ধান্ত আসে, সে দিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাথর ছুড়ে পুলিশকে আহত করে আসামি ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সান্তাহার বাফার গুদামে আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনে ও কম

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শুরু হয়েছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

আপডেট সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬