শিরোনাম :
আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা ইরাকের ড্রোন হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, বাড়ছে তেলের দাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় নির্বাচনে: প্রতিমন্ত্রী স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বার্সেলোনায় ২০৩০ সাল পর্যন্ত থাকছেন ‘মিশরের হালান্ড’ খ্যাত হামজা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ হাইকোর্টে আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা

মনোনয়নের পর এবার পুরস্কারও ঘরে তুলল বাংলাদেশের সিনেমা। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অফিশিয়াল শাখায় জায়গা পাওয়ার পর এবার অর্জন করল স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের পুরস্কার। পরিচালক রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ পেয়েছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের মর্যাদাপূর্ণ ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ সম্মাননা

শুক্রবার রাতে বাংলাদেশ সময় প্রায় রাত ১১টার দিকে উৎসবের ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে এই পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুবাইয়াত বলেন, এই অর্জন তাঁর কাছে গভীর সম্মানের। ভেনিসের মতো গুরুত্বপূর্ণ আসরে অংশ নেওয়া অসংখ্য সিনেমার মধ্য থেকে তাঁর কাজটিকে বেছে নেওয়ায় তিনি জুরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও তাৎপর্যপূর্ণ একটি মুহূর্ত।

সিনেমাটি নির্মাণের ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে রুবাইয়াত জানান, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ ও নিয়ন্ত্রণ করতে শেখে, আবার কখনো কখনো সেই শরীরকেই ভয় পেতে শেখে—এই বোধ থেকেই গল্পের জন্ম। তিনি আরও জানান, নিজের দীর্ঘদিনের জীবনভাবনার সঙ্গেও এই কাহিনির নিবিড় যোগসূত্র রয়েছে।

পরিচালকের প্রত্যাশা, দর্শক এই সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতার আয়নায় নয়, বরং তার কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের ভেতর দিয়েও নতুন করে আবিষ্কার করবেন।

রুবাইয়াত হোসেনের ক্যারিয়ারের চতুর্থ চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ৬ সেপ্টেম্বর ভেনিসে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। উৎসবের অরিজন্তি বিভাগে মূল পুরস্কারের জন্যও প্রতিযোগিতা করছে এই সিনেমা, আর আজ ১২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে উৎসবের অফিশিয়াল শাখার পুরস্কার—ফলে বাংলাদেশের জন্য আরও একটি বড় প্রাপ্তির সম্ভাবনা এখনো টিকে আছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে দেখা গেছে আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামালকে। এ ছাড়া অভিনয়ে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।

ভেনিসের পাশাপাশি সিনেমাটি প্রদর্শিত হচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর, আর সেখানে অংশ নিতে ভেনিস থেকেই টরন্টোর উদ্দেশে রওনা দেবেন রুবাইয়াত।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা

আপডেট সময় ০৩:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬