শিরোনাম :

সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে হাঁটবে না সরকার, বরং মানবাধিকার সমুন্নত রেখে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করেই সন্ত্রাস মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় মন্ত্রী বলেন, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে ইয়াবা পাচার করা হচ্ছে এবং প্রতিবেশী দেশ বাংলাদেশে মাদকের আগ্রাসন চালাচ্ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সরকার শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এ ছাড়া বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা জজ আদালত মিলনায়তনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান খুলনার বিচারকদের সঙ্গে পৃথক এক বৈঠকে মিলিত হন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতার ডাক চীন, রাশিয়া ও ভারতের

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬