শিরোনাম :
এসএসসির ভুল খাতা দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনছে শিক্ষা মন্ত্রণালয় না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যানে তেলের দাম বৃদ্ধি জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান মডেল মসজিদ নীতিমালা প্রকাশ,কর্মরত জনবলের রাজনৈতিক কার্যক্রম নয় যুক্তরাজ্যে মার্কিনিদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি ডেঙ্গুতে দেশজুড়ে উদ্বেগ, একদিনে ভর্তির নতুন রেকর্ড ভারত-নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৭০

জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের বার্তা তুলে ধরতে ভারতীয় সিনেমা বাহুবলী-র একটি দৃশ্য ব্যবহার করেছে হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট। কূটনৈতিক যোগাযোগে সিনেমার এমন ব্যবহার এখন আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কনস্যুলেটের প্রকাশ করা ভিডিওতে এস এস রাজামৌলি পরিচালিত ২০১৫ সালের সিনেমা বাহুবলী: দ্য বিগিনিং-এর একটি অংশ দেখা যায়। সেখানে অমরেন্দ্র বাহুবলী চরিত্রে অভিনেতা প্রভাসকে কালকেয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নামতে দেখা যায়। চরম প্রতিকূলতার মধ্যেও নায়কের মাথা নত না করার এই দৃশ্য সিনেমাটির অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে পরিচিত।

ভিডিওটি শেয়ার করে কনস্যুলেট ক্যাপশনে লিখেছে, জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট ড. পেজেশকিয়ান বলেছেন, “আমরা কখনোই মাথা নত করব না বা হাঁটু গেড়ে বসব না।”

বাহুবলীর ওই দৃশ্যের মাধ্যমে মূলত চাপের মুখেও ইরানের পিছু না হটার অবস্থানই ফুটিয়ে তুলতে চাওয়া হয়েছে বলে মনে হচ্ছে। একটি দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভারতের দর্শকের কাছে বার্তা পৌঁছে দেওয়ার এই কৌশল তাই নজর কেড়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

এসএসসির ভুল খাতা দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনছে শিক্ষা মন্ত্রণালয়

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারত-নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৭০

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল

আপডেট সময় ০১:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬