শিরোনাম :
রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা দিয়ে ঢুকছে ভারতের ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ, যাবে সৈয়দপুরে সাফে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানের সংসদ ভবন প্রাঙ্গণ ঘুরে দেখে পরিচ্ছন্নতা ও সংস্কারে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে”জামা টেনে তুলে দিয়েছে’: দিল্লিতে আটক বিক্ষোভকারী মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে: বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু নতুন বিধিমালা না আসা পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয় স্থগিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

ভারতজুড়ে চলমান তরুণদের সরকারবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা এসেছে বাংলাদেশ থেকে, এমন মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। তাঁর ভাষ্য, ভারতে এখন যে জেন-জি আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা বাংলাদেশেই।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সংগঠনটি মঙ্গলবার (১৩ অক্টোবর) তাদের ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করে।

ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ‘আমরা জানি, জেন-জি আন্দোলন, যা আমরা এখন ভারতের সর্বত্র দেখছি, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য এবং ঐক্যবদ্ধ থাকতে অনুপ্রাণিত করার জন্য আপনাদের অভিনন্দন ও ধন্যবাদ।’

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির মিলও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, বাংলাদেশে আন্দোলনের শুরুটা হয়েছিল গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে। ভারতেও এখন শিক্ষার্থী ও তরুণেরা ভোটাধিকার নিয়ে রাস্তায় নেমেছেন। বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে, ভারতের তরুণেরাও আজ সেই একই লড়াইয়ে শামিল বলে মন্তব্য করেন তিনি।

বক্তব্যে ভারত ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির তুলনাও করেন নেহা বোরা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যে হুমকির মুখে পড়েছিল, সে প্রসঙ্গ টানেন তিনি। ভারতে শিক্ষার ‘গেরুয়াকরণের’ বিরুদ্ধে কথা বলার পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশেও মুক্তচিন্তাকে স্তব্ধ করার চেষ্টা চলছে।

নেহা বোরা আরও বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, আপনাদের আন্দোলন থেকে শিখতে পেরেছি।’ বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি এই অঞ্চলের তরুণদের মধ্যে আরও বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, দুই দেশের তরুণেরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবেন।

নেহা বোরা কে

নেহা বোরা আইসার কেন্দ্রীয় সভাপতি। তিনি একাধারে নাট্যশিল্পী ও কর্মী। পুলিশের সঙ্গে বিক্ষোভের সময় মুখোমুখি হওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ভারতের জেন-জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। নির্বাচনি সংস্কার, একাডেমিক স্বাধীনতা ও ভিন্নমতাবলম্বীদের প্রতি আচরণ নিয়ে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান ক্ষোভ তাঁর সক্রিয়তায় প্রতিফলিত হচ্ছে।

সূত্র: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা

আপডেট সময় ০৪:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬