শিরোনাম :
রাজধানীর ২৫৭ পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা দিয়ে ঢুকছে ভারতের ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ, যাবে সৈয়দপুরে সাফে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানের সংসদ ভবন প্রাঙ্গণ ঘুরে দেখে পরিচ্ছন্নতা ও সংস্কারে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে”জামা টেনে তুলে দিয়েছে’: দিল্লিতে আটক বিক্ষোভকারী মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে: বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু নতুন বিধিমালা না আসা পর্যন্ত সরকারি দরপত্র ও ক্রয় স্থগিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিবান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় কৃষক সম্মেলন। সম্মেলনে কৃষকের সংকট নিরসন, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রংপুর টাউন হলে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কৃষক বন্ধু মো. শাহাবুদ্দীন ফরাজী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বিন আজাদ।

প্রধান পৃষ্ঠপোষক ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান জালাল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রংপুর বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন, বিসিএস (কৃষি)। এ ছাড়া বক্তব্য দেন বায়োনেচার হাই-টেক এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ভূঁইয়া, প্রতিষ্ঠানটির উপদেষ্টা কৃষিবিদ আব্দুল মজিদ, মাহিন এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী আলমগীর কবির, ইসলামি আলোচক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক সিদ্দিকী, রংপুরের কৃষক বন্ধু শহিদুল ইসলাম মিজুসহ আমন্ত্রিত অতিথিরা।

সম্মেলনে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দীন ফরাজী বলেন, ‘কৃষক শুধু ফসল ফলান না, তাঁরা লড়াই করেন ক্ষুধার বিরুদ্ধে।’ কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকের ঐক্যই তাঁদের ন্যায্য দাবি আদায়ের প্রধান শক্তি।

তিনি বলেন, কৃষক কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নন; তাঁরা সমগ্র জাতির খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অথচ উৎপাদন খরচ বৃদ্ধি, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া এবং নানা প্রাকৃতিক ও অর্থনৈতিক প্রতিকূলতার কারণে দেশের প্রান্তিক কৃষকেরা প্রতিনিয়ত সংকটের মুখোমুখি হচ্ছেন। কৃষকেরা কঠোর পরিশ্রম করে দেশের মানুষের খাদ্যের জোগান দিলেও অনেক ক্ষেত্রে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে না।

কৃষকের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে শাহাবুদ্দীন ফরাজী বলেন, কৃষিবান্ধব নীতির বাস্তবায়ন, উৎপাদন ব্যয় কমানো, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কৃষকের জীবনমানের উন্নয়ন ছাড়া টেকসই কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলের কৃষক পরিবারকে ঐক্যবদ্ধ করে কৃষকের ন্যায্য দাবি আদায়, কৃষির উন্নয়ন এবং কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন। একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কৃষিবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

রংপুর বিভাগের কৃষক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহাবুদ্দীন ফরাজী বলেন, এ অঞ্চলের মানুষের আন্তরিক ভালোবাসা, আতিথেয়তা ও সহযোগিতা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাঁদের ভালোবাসায় মনে হয়েছে, তাঁরা কেউ পর নন; সবাই যেন আপন পরিবারের সদস্য। কৃষকের মুখে হাসি ফোটানো এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই সংগঠনটি কাজ করে যেতে চায়।

সম্মেলনে অন্যান্য বক্তারাও কৃষকের অধিকার প্রতিষ্ঠা, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা এবং কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কৃষকের স্বার্থ সুরক্ষিত হলে দেশের কৃষি ও খাদ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
তাঁদের মধ্যে ছিলেন সংগঠনটির ঢাকা জেলা শাখার প্রতিনিধি মো. আশরাফুজ্জামান খান, বাংলার চোখের চেয়ারম্যান মো. তানভীর হোসেন আশরাফী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাসুদ রানা।

এ ছাড়া বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।
তাঁদের মধ্যে ছিলেন মো. নাজমুল হোসেন, জসিম উদ্দিন, মো. এনামুল হক, মো. সেলিম রেজা (এআইপি), নাসিমুল আলম, মো. রেজাউল আলম, মো. বেলাল হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান, মো. শামীমুল হাসান শামীম, মো. হাফিজুর রহমান রমজান, প্রকৌশলী মো. ওয়ালিল প্রামাণিক (শ্রাবণ) ও মো. শরিফুল ইসলাম আকাশ।

সম্মেলনে ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক এস এম নুরুল আমিনও বক্তব্য দেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মাসুদ রানা।

সম্মেলনে বক্তারা কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মনে করেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং খাদ্যনিরাপত্তা জোরদার হবে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রত্যয়—‘কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে বাঁচবে বাংলাদেশ।’ এ স্লোগানকে সামনে রেখে কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কৃষিবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের ডাক

আপডেট সময় ০৫:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬