শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত, ছেলে আটক ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য জাতীয় কমিটি চান রাষ্ট্রপতি সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, বিপাকে ১৩ হাজার ৪৯০ যাত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজন ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা চার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে: রাষ্ট্রপতি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে করণীয় বিষয়ের ওপর বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবার সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী , রাজনৈতিক ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

আপডেট সময় ০৫:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬