শিরোনাম :
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত, ছেলে আটক ষড়যন্ত্রে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য জাতীয় কমিটি চান রাষ্ট্রপতি সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, বিপাকে ১৩ হাজার ৪৯০ যাত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজন ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা চার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে হবে: রাষ্ট্রপতি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

 চট্টগ্রামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (১৪ অক্টোবর) উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এসব বিষয়কে সরকার চ্যালেঞ্জ হিসেবে দেখছে না। সে কারণেই বিশেষ কোনো অভিযানের ভাবনা নেই।

অপরাধ দমনে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয় উল্লেখ করে তিনি বলেন, এটি নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক চেষ্টা চলছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ আসামিকে সহায়তা করলে এবং এ বিষয়ে তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বদলে যাচ্ছে অপরাধের ধরন

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বর্তমান বিশ্বে অপরাধের চরিত্র বদলাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণাসহ নানা অপরাধ ঘটছে। এমনকি শেয়ারবাজারেও কারসাজির ঘটনা আছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

নতুন এই ল্যাব সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় থাকবে বলেও জানান তিনি।

আট বিভাগে ল্যাব স্থাপনের উদ্যোগ

সালাহউদ্দিন আহমদ জানান, দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রাসায়নিক পরীক্ষাগার ও বিচারপ্রাপ্তি

সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করছে। এসব পরীক্ষার মাধ্যমে ভিসেরা প্রতিবেদন তৈরি হয়। তবে অপরাধের ধরন বদলের সঙ্গে তাল মিলিয়ে এই ব্যবস্থার সম্প্রসারণ জরুরি।

বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বৈজ্ঞানিক বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ ও সেগুলোর প্রত্যয়ন গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি। এ জন্য আধুনিক সরঞ্জাম, লজিস্টিক সহায়তা ও প্রয়োজনীয় সুবিধাসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি চলছে।

অনুষ্ঠানে যাঁরা ছিলেন

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬