শিরোনাম :
কালিয়াকৈরে হারবাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গোৎসবে ঢাকেশ্বরীতে রাষ্ট্রপতির বার্তা ছেলে -মেয়ে একই দলে, ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, কারা আছে নেপথ্যে? ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জন রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮১ ভারতে ১ নভেম্বর থেকে অচেনা কলারের নাম দেখা যাবে ফোনে তেরঙ্গা ওড়ানোর আগেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা, কনট প্লেসে উত্তেজনা ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে : বিরোধীদলীয়নেতা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিন শিশু শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। আরও একজন শিশু ও একজন শিক্ষক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদন অনুযায়ী ১৬ বছর বয়সী হামলাকারীও ঘটনাস্থলে মারা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। শহরটির জনসংখ্যা প্রায় এক লাখ।
বেন্ডের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ সাংবাদিকদের জানান, দুপুর ১টা ২ মিনিটে পুলিশ প্রথম জরুরি ফোন পায়। ফোনে বলা হয়, এক ব্যক্তি স্কুলে ঢুকে বারবার গুলি চালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়।
পুলিশ প্রধানের ভাষ্য অনুযায়ী, পুলিশ আসার আগেই স্কুলের ভেতরে হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়েন স্থানীয় এক বাসিন্দা। ওই ব্যক্তি হামলাকারীকে অস্ত্রসহ স্কুলে ঢুকতে দেখে তার পিছু নিয়েছিলেন। পরে ভবনে ঢুকে পুলিশ হামলাকারীর মরদেহ দেখতে পায়। সে বেন্ডেরই বাসিন্দা ছিল। জানা গেছে, স্কুলের বন্ধ দরজা লক্ষ্য করে গুলি চালিয়ে সে ভেতরে ঢুকেছিল।
পুলিশের দেওয়া তথ্যমতে, ঘটনাস্থলেই নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। নিহত শিক্ষকের বিষয়ে আর কোনো তথ্য এখনো জানানো হয়নি। আহত সাত বছর বয়সী শিক্ষার্থী এবং ৫৪ বছর বয়সী অপর শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পুরো জেলার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। এই হামলার পর দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি আবার জোরালো হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য কী ছিল এবং হামলাকারী কীভাবে অস্ত্র পেল, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভিডিও বিতর্কের মধ্যে লাইভে এসে পরদিন তা মুছলেন পরীমনি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

আপডেট সময় ০১:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬