শিরোনাম :
কালিয়াকৈরে হারবাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গোৎসবে ঢাকেশ্বরীতে রাষ্ট্রপতির বার্তা ছেলে -মেয়ে একই দলে, ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, কারা আছে নেপথ্যে? ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জন রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮১ ভারতে ১ নভেম্বর থেকে অচেনা কলারের নাম দেখা যাবে ফোনে তেরঙ্গা ওড়ানোর আগেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা, কনট প্লেসে উত্তেজনা ক্ষমতা এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে : বিরোধীদলীয়নেতা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে হারবাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের হারবাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিকেলের এই আগুনে কারখানার মেশিন ও গোডাউনে রাখা ওষুধ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে কারখানার হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের ওষুধ গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে কারখানার নিজস্ব নির্বাপণ যন্ত্র দিয়ে তা নেভানো সম্ভব হয়নি।

এরপর কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পাশের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকা থেকে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে ছয়টি ইউনিটের টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভিডিও বিতর্কের মধ্যে লাইভে এসে পরদিন তা মুছলেন পরীমনি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় হিন্দুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কালিয়াকৈরে হারবাল ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৭:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬