শিরোনাম :
যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন হাম, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না ফাস্ট ফুডের মোহে স্বাস্থ্যহানি: শিশুদের ভবিষ্যৎ রক্ষায় এখনই চাই রাষ্ট্রীয় উদ্যোগ রাতে মাকে ফোনে জানায় বাসায় ফিরছি, কিন্তু আর ফেরা হলো না তাহসিফের তুরাগ নদে উদ্ধার তাহসিফের মরদেহ, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট মন্ত্রী

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

এশিয়া কাপ আর্চারিতে আরও একটি সোনা জিতল বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে ফাইনালটি অনুষ্ঠিত হয়।

শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলিফ-সাগর-রাফির দল। পরের তিন সেটেই জয় তুলে নেন তাঁরা। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জিতে নিশ্চিত হয় সোনার পদক।

ফাইনালে ওঠার পথটিও ছিল মসৃণ। সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে ওঠার পথে বাড়তি সুবিধাও পেয়েছিল দলটি।

এই জয়ে চলতি আসরে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়াল ছয়ে। এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।

এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে জিতেছে রুপা।

ব্যক্তিগত ইভেন্টেও এসেছে সাফল্য। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জপদক জিতেছেন। ধারাবাহিক এই সাফল্যে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান আরও মজবুত হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তুরাগ নদে উদ্ধার তাহসিফের মরদেহ, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট মন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬