শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ নোয়াখালীর রেলপথে ৪০ কোটি টাকার প্রকল্প, চালু হচ্ছে সুবর্ণচর এক্সপ্রেস তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি প্রতিবেশী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী  হাসিনাকে ফেরাতে দুই শর্ত ভারতের  চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

আদমদীঘির অটোরিক্সা চালক সান্তাহারে পার্শ্ববর্তী এলাকায় খুন

আদমদীঘির অটোরিক্সা চালক সান্তাহারে পার্শ্ববর্তী এলাকায় খুনবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হেমতখালী এলাকার পশ্চিম পাশে সোলায়মান আলী(৬০) নামের এক অটোরিক্সা চালককে খুন করেছে দুর্বৃত্তরা । শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে । সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদার পাড়া মহল্লার মৃত ওসমান আলীর ছেলে ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার সময় সোলায়মান আলী তাঁর অটোরিক্সা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহার শহরের দিকে আসছিলেন । এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে অটোরিক্সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এ সময় সোলায়মান দুর্বৃত্তদের বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে মারপিট শুরু করে এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সা ফেলে রেখে পালিয়ে যায় । সোলায়মানের চিৎকারে গ্রামবাসি ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান আলীকে মৃত ঘোষনা করেন । সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.কামরুজ্জামান বলেন,সংবাদ পেয়ে সান্তাহার টাউন পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় । ঘটনাস্থল নওগাঁ সদর থানার আওতাধীন হওয়ায় নওগাঁ মডেল থানা পুলিশ লাশ তাদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় । এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে ।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আদমদীঘির অটোরিক্সা চালক সান্তাহারে পার্শ্ববর্তী এলাকায় খুন

আপডেট সময় ০৪:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬