শিরোনাম :
মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক ইতালিতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার কর্মী, সুযোগ বাংলাদেশিদেরও ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ নোয়াখালীর রেলপথে ৪০ কোটি টাকার প্রকল্প, চালু হচ্ছে সুবর্ণচর এক্সপ্রেস তারেক রহমানকে ‘মূল্যবান ভাই’ বললেন এরদোগান, কাজ করতে চান ঘনিষ্ঠভাবে গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, টুঙ্গিপাড়ায় হামলা; মোতায়েন ৬ প্লাটুন বিজিবি প্রতিবেশী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী  হাসিনাকে ফেরাতে দুই শর্ত ভারতের  চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই বিভীষিকাময় পরিবেশ যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।’

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং মানুষের ওপর জুলুম-নির্যাতনের মতো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।’

সমাবেশে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে এ দেশে আর কখনো পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।’
তিনি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘বিগত ১৭ বছর আমাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। সে সময় কাউকে ঘরে নিরাপদে থাকতে দেওয়া হয়নি। নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা ও মাঠে-ময়দানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমাদের ওপর এত অত্যাচার চালানোর পরও এখন শোনা যাচ্ছে, তিনি (শেখ হাসিনা) নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন। আমরা এটি কখনোই হতে দেব না। আমি বেঁচে থাকাকালীন তিনি আর বাংলাদেশের মুখ দেখতে পারবেন না। তাঁর দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন ও অসার। এছাড়াও সমাবেশে বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা বক্তব্য দেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলনেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার সিদ্ধান্ত: খেজুরে শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, আপেল-মাল্টায় প্রায় অর্ধেক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইএমএফ ঋণ কর্মসূচি থেকে সরছে না সরকার, শর্তে আসছে পরিবর্তন

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষকদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬