“বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন”-এর আয়োজনে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো “নব আনন্দে নবান্ন ১৪৩৩”। বিকাল ৫টায় বিশেষ আলোচনা পর্ব “বাংলার সংস্কৃতির শিকড়- নবান্ন উৎসব” এবং সাংস্কৃতিক পরিবেশনায় দলীয় ও একক আবৃত্তি, লোকজ সঙ্গীত, নৃত্য ও মূকাভিনয় উপস্থাপিত হয়।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান উৎসবে আগত অতিথিবৃন্দ, সকল দর্শক-শ্রোতাকে স্বাগত জানান। ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম বাহারের সভাপতিত্বে আলোচনাপর্বে অংশ নেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান ও ফেডারেশনের সহসভাপতি একেএম সামছুদ্দোহা পাটোয়ারী। দলীয় আবৃত্তি পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
একক আবৃত্তি পরিবেশন করেন তাহসিন রেজা, মোঃ আকতার হোসেন, দীপক সুমন, ইশরাত শিউলী, মাহজাবিন মিতি, এনামুল হক জুয়েল, ফারহানা তৃণা, অনন্যা মাহমুদ, কামরুজ্জামান, মৌমিতা জান্নাত, ওয়াসীউল্লাহ, নিথর মাহবুব, মোঃ আল আমিন, আবদুর রহমান তিতুমীর, সুব্রত রায়, এবিএইচ ম্যাগনাস, আসপিয়া খন্দকার, ফায়েদ আহমেদ রোদ ও আজমাইন মাহতাব। হেমন্তের পুঁথিপাঠে অংশ নেন কবি জালাল খান ইউসুফী। সঙ্গীত পরিবেশন করেন লাভলী শেখ, বাউলশিল্পী শিলা মল্লিক ও মোক্তার সরকার। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অধরা জাহান।
প্রেস বিজ্ঞপ্তি 

























