শিরোনাম :
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

গাজা শহরের কেন্দ্রস্থলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১০০ জনের বেশি নিহত হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) ভোরে শহরের দারাজ এলাকায় বোমা হামলাটি হয়। খবর আলজাজিরার।

স্থানীয় গণমাধ্যম বলছে, বোমা বিস্ফোরণে স্কুলটিতে আগুন লেগে যায় এবং উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণে কাজ করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আজ ভোরে তারা যে স্কুলে বোমা হামলা করেছে, সেটি হামাসের সদর দপ্তর হিসেবে কাজ করছিল এবং সেখানে সন্ত্রাসী রয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা একটি সামরিক কমান্ড সদর দপ্তরে কাজ করা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, যেটি ‘আল-তাবি’ইন স্কুলের ভিতরে অবস্থিত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হামাস সন্ত্রাসীরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাতে এবং লুকানোর জন্য সদর দপ্তর হিসেবে স্কুলটি ব্যবহার করছিল।’

প্রাথমিকভাবে মৃত্যুর সংখ্যা বেশ বেশি হওয়া সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা বেসামরিক হতাহতের সম্ভাবনা কমাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৯০ থেকে ১০০ জনে। এ ছাড়া আরও মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত স্কুলটিতে তিনটি ইসরায়েলি রকেট আঘাত হানে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে, হামলায় ১০০ জনেরও বেশি লোক শহীদ হয়েছেন।

আরো পড়ুন : অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইইউ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরানের পারমাণবিক তথ্যে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

আপডেট সময় ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪