শিরোনাম :
মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা

চলমান বার্তা ডেস্ক : চলমান বার্তা ডেস্ক : কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতে ভয়াবহ বন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা দেখা দিয়েছে। আটকে রয়েছে অগণিত গাড়ি, অনেকটা পথজুড়ে ছাড়িয়ে গেছে যানজট। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাত থেকে এই অবস্থা। আজ শনিবার দুপুরেও এমন চিত্র দেখা গেছে।

গত সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিপাতে দেখা দেয় বন্যা পরিস্থিতি। মরার ওপর খাড়ার ঘাঁ হিসেবে ডম্বুর বাঁধ খুলে দেয় ভারত। তাতে নদ-নদীগুলোর পানির উচ্চতা বেড়েছে অস্বাভাবিক হারে। এমন অবস্থায় গ্রাম-শহর পেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টও ডুবেছে।

তাতে আটকা পড়েছে বন্যাদুর্গতদের জন্য নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক-লরি ও ছোটখাটো যানবাহন। দেখা দিয়েছে দীর্ঘ জটলা। ভোগান্তিতে পড়েছেন আরোহীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও হচ্ছে না সংকটের সুরাহা।

এদিকে, চট্টগ্রামের সাথে স্বাভাবিক না হলেও সিলেটের সাথে সীমিত পরিসরে শুরু হয়েছে ঢাকার রেল যোগাযোগ। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক থেকে পানি সরে গেলে যানজটের নিরসন হবে।

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় টালমাটাল দেশের কয়েক জেলা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রান্নার অ্যালুমিনিয়াম হাঁড়িতে সিসার ঝুঁকি, মান যাচাইয়ের ব্যবস্থাই নেই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অচলাবস্থা

আপডেট সময় ০২:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪