শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

বন্ধ হবে কালো টাকা সাদা করার রীতি : পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা

কালো টাকা সাদা করার রীতি বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এ জন্য প্রয়োজনীয় আইন করা হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকারের তেমন কোনো লাভ হয় না জানিয়ে তিনি বলেন, এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সেটা টাকা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধ অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে।

এ দিন গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা নিজে বৃহস্পতিবার এই দলিলে স্বাক্ষর করেন। অন্যান্য উপদেষ্টারা এসময় তাকে স্বাগত জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ৭শ’রও বেশি মানুষ এখনও গুমের কারণে নিখোঁজ রয়েছে। আর যেনো কেউ ক্ষমতাকে কুক্ষিগত করতে না পারে সেজন্যেই কনভেনশনে সই করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় আইন করা হবে বলেও জানান তিনি।

রিজওয়ানা বলেন, সিন্ডিকেটের কারণে হজের প্যাকেজ মূল্য বেড়ে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, শুধু বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা বৈষম্যমূলক। তাই এই আইনটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।

আরও পড়ুন : হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজ নয় : অর্থ উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বন্ধ হবে কালো টাকা সাদা করার রীতি : পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪