শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

২৮ দিনে রেমিটেন্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার

গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বেড়েছে ৬৪ কোটি ডলার। ফাইল ছবি

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে প্রবাসী আয়ের পালে যেন লেগেছে হাওয়া। চলতি আগস্টের প্রথম ২৮ দিনে দেশে রেমিটেন্স এসেছে ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৮১৬ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৮৩ পয়সা হিসাবে)। গত বছর একই সময় প্রবাসী আয় এসেছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ৬৪ কোটি ডলার বা ৪৪ দশমিক ৭২ শতাংশ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আগস্টের প্রথম ১০ দিনে (১ থেকে ১০ আগস্ট) প্রবাসী আয় এসেছিল ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। পরের সাত দিনে (১১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় এসেছিল ৬৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। এরপরের সাত দিনে (১৯ থেকে ২৪ আগস্ট) প্রবাসী আয় আসে ৫৮ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। মাসটিতে পরের চার দিনে (২৫ থেকে ২৮ আগস্ট) প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, জুনে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এসেছে।

আগের বছর ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

আরো পড়ুন : বন্ধ হবে কালো টাকা সাদা করার রীতি : পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

২৮ দিনে রেমিটেন্স এলো ২০৭ কোটি ১০ লাখ ডলার

আপডেট সময় ১১:০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪