শেখ হাসিনার নামে সাভারে আরেকটি মামলা, আসামী ৩০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে হৃদয় আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় সাতটি মামলা দায়ের করা হলো।

আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হৃদয় আহমেদের বাবা নাটোর জেলার সিংড়া থানার ছাতারদীঘি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আসামিদের তালিকায় নাটোরের বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওইদিন সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় ৩৫ জন। প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশকে ঘিরে ফেলে। বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান তিনি।

আসামিদের বিষয়ে এক প্রশ্ন জবাবে মামলার বাদী রাজু আহমেদ জানান, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করেছেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করেছে।

আরো পড়ুন : সাবেক ৮ মন্ত্রী ও ৬ এমপি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনার নামে সাভারে আরেকটি মামলা, আসামী ৩০৮

আপডেট সময় ১১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪