শিরোনাম :
মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল হাতে পাঁচ যুবকের হামলা ২৪২ রানে অপরাজিত সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয় শিশুদের শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক অভিষেকের বাড়িতে রাত ২টায় সশস্ত্র হামলার অভিযোগ, উড়িয়ে দিল বিজেপি গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও ট্রাকের চাপায় বাবা মা সহ নিহত আট মাসের শিশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়ছেন তাওহীদ হৃদয়, ১৫৪ রানে অপরাজিত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পরিচয় একটাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

বাংলাদেশের কাছে ইলিশের আবদার ভারতের

তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে বিতর্কের জেরে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ইলিশ রপ্তানিতে সাধারণ নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞার মধ্যেই উপহার হিসেবে ইলিশ পাঠাত স্বৈরশাসক শেখ হাসিনা। দুর্গাপূজা, পয়লা বৈশাখ ও জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ভারতে গেছে ইলিশ। দুদেশের মধ্যে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করতে এই ইলিশ পাঠানো বেশ কার্যকর হয়েছে বলে মনে করত সরকার। তবে, গণবিপ্লবের মুখে ওই সরকারের প্রধান শেখ হাসিনা ৫ আগস্ট দিল্লিতে পালিয়ে যাওয়ার পর এবারের দুর্গাপূজায় ইলিশ নাও পেতে পারে ভারত—এমন গুঞ্জন উঠেছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে, এবার ইলিশ যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। এ অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের ফিস এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্য়াসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য় আবেদন জানিয়েছে। প্রতিবারের রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে তারা।

জানা গেছে, রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে ২০১৯ সালে দুর্গাপূজার উপহার হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানি করেছিল শেখ হাসিনা সরকার। ২০২০ সালেও ইলিশ গেছে দেশটিতে। হিন্দুস্তান টাইমস বলছে, গত বছরও এক হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে। তবে, এবার আবেদন করা হলেও কী পরিমাণ ইলিশ পাবে ভারত বা আদৌ পাবে কি না, তা এখনও নিশ্চিত না।

আরো পড়ুন : দিল্লির সমান জায়গা দখল করেছে চীন : রাহুল গান্ধী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রান্নার অ্যালুমিনিয়াম হাঁড়িতে সিসার ঝুঁকি, মান যাচাইয়ের ব্যবস্থাই নেই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

‘উই ওয়্যার হিয়ার’: এআইয়ের বিরুদ্ধে মাইক্রোওয়েভ

০৭ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশের কাছে ইলিশের আবদার ভারতের

আপডেট সময় ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪