ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে

অনুড়া কুমারা দিশানায়েকে। ফাইল ছবি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন মার্কসপন্থি প্রার্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। শোচনীয় পরাজয় হয়েছে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের। দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন রোববার (২২ সেপ্টেম্বর) অনুঢ়াকে বিজয়ী ঘোষণা করেছে। খবর এএফপি, টাইমস অব ইন্ডিয়া ও আলজাজিরার।

শ্রীলঙ্কার বিদ্যমান আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পেলে ভোটারদের পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট গণনা করতে হয়। সে হিসাবে প্রথম দফার ভোট গণনায় কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন।

চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে। শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন ৩৮ জন। শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রোববার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির এক কোটি ৭১ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭০ শতাংশ ভোটার।

আরো পড়ুন : বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে:অমিত শাহ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে

আপডেট সময় ১০:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪