নারী অধিকার বিষয়ক বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ-তুরস্ক

সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ ও তুরস্কের সামাজিক পরিষেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাস। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

ইসলামে নারীর অধিকার নিয়ে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আগামী বছরের শুরুতে এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করা হবে।

স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ ও তুরস্কের সামাজিক পরিষেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাসের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মেলনে মুসলিম পণ্ডিত ও গবেষকদের একত্রিত করে মুসলিম দেশগুলোতে নারী অধিকারের ক্ষেত্রে সেরা অনুশীলনগুলো তুলে ধরা হবে।

দুই দেশ নারী সেবা ও সামাজিক পরিষেবার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করতেও সম্মত হয়েছে।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী পরিচর্যাকারী (সেবিকা) তৈরি করতে প্রশিক্ষণ ও সক্ষমতা-বর্ধন কর্মসূচি প্রদান করবে।

উভয় দেশই নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। এর ভিত্তিতে তারা মুসলিম সমাজে নারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জনগুলো বিনিময় করতে সম্মত হয়েছে।

বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নারী অধিকার বিষয়ক বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ-তুরস্ক

আপডেট সময় ১২:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫