শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন,কে এই জেনিফার ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন

গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে জেলায় জেলায় গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এসব শুনানির মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের ঘটনা নিয়ে এই শুনানি হবে। শুনানিতে উপস্থিত থাকবেন নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহতদের পরিবারের সদস্য, ভুক্তভোগী পরিবার, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চিঠিতে আরও বলা হয়, এ কাজে সরকার সার্বিক সহযোগিতা দেবে। শুনানির আগে প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিং করা হবে। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি প্রচার করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই আগেভাগেই জানতে পারেন।

শুনানির আয়োজন করবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। তারা সমন্বিতভাবে কাজ করবে। ভুক্তভোগী পরিবারগুলোকেও বিষয়টি আগে থেকে জানানো হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন

আপডেট সময় ০২:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬