কালীগঞ্জসহ ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এবং দুধকুমার ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম জনপদ কচাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ২০০৩ সালে থানা প্রতিষ্ঠার পর থেকেই এ অঞ্চলের মানুষের মধ্যে স্বতন্ত্র উপজেলা গঠনের প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের সেই দাবি বাস্তবায়নে এবার নতুন করে আলোচনায় এসেছে ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রস্তাব।

প্রস্তাব অনুযায়ী, কচাকাটা থানার বর্তমান পাঁচটি ইউনিয়ন—কচাকাটা, কেদার, বলদিয়া, বল্লভেরখাস ও নারায়ণপুরের সঙ্গে নাগেশ্বরী উপজেলার পার্শ্ববর্তী কালীগঞ্জ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে নতুন উপজেলা গঠনের কথা বলা হচ্ছে। প্রস্তাবটির উদ্যোক্তাদের মতে, এতে প্রশাসনিক কাঠামো ও জনসংখ্যার বিবেচনায় উপজেলা গঠনের সম্ভাবনা আরও বাড়তে পারে।

নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে সরকারি নীতিমালায় নির্ধারিত আয়তন, জনসংখ্যা ও অন্যান্য প্রশাসনিক শর্ত পূরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। কচাকাটার পাঁচটি ইউনিয়নের সঙ্গে দুধকুমার নদের পূর্ব পাড়ের কালীগঞ্জ ইউনিয়ন যুক্ত হলে প্রস্তাবিত উপজেলার আয়তন ও জনসংখ্যার হিসাব তুলনামূলকভাবে অনুকূল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া দুর্গম ও নদীবিচ্ছিন্ন জনপদের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রস্তাবকে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, বলদিয়া ইউনিয়নকে বাদ না দিয়ে কালীগঞ্জকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি বৃহত্তর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব।

কচাকাটার সঙ্গে কালীগঞ্জ ইউনিয়নকে যুক্ত করার প্রস্তাব নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে কিছুটা দ্বিধা রয়েছে। তবে প্রস্তাবের সমর্থকদের দাবি, সঠিক তথ্য তুলে ধরে স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করলে এ দ্বিধা অনেকটাই দূর করা সম্ভব।

তাঁদের মতে, কালীগঞ্জে অনুমোদিত সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়িত হলে দুধকুমার নদের দুই পাড়ের মানুষের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে কচাকাটা ও কালীগঞ্জের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটতে পারে। কালীগঞ্জ হয়ে উঠতে পারে পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র।

স্থানীয়দের প্রত্যাশা, কালীগঞ্জ ইউনিয়ন নতুন উপজেলায় অন্তর্ভুক্ত হলে উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামোগত বিনিয়োগে বিশেষ গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে। নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে বাজেট বরাদ্দের প্রতিযোগিতায় কালীগঞ্জ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। নতুন প্রশাসনিক কাঠামোয় যুক্ত হলে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে ইউনিয়নটি অগ্রাধিকার পেতে পারে বলে তাঁরা আশা করছেন।

এ ছাড়া কচাকাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং প্রস্তাবিত ৫০ শয্যার আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে কালীগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের প্রশাসনিক ও চিকিৎসাসেবা গ্রহণ সহজ হবে। একই সঙ্গে কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি বিভিন্ন সেবা মানুষের আরও কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে।

স্থানীয় সচেতন নাগরিক ও উপজেলা বাস্তবায়ন কমিটির সংশ্লিষ্টদের মতে, নদীবিচ্ছিন্নতা, যোগাযোগের দুরবস্থা এবং প্রশাসনিক সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই কেবল প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, মানুষের জীবনমান উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতেও কচাকাটাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা জরুরি।

তাঁরা মনে করেন, কালীগঞ্জবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়, জনমত যাচাই এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে বাস্তবসম্মত সম্ভাব্যতা সমীক্ষা করা প্রয়োজন।

এলাকাবাসীর দাবি, কালীগঞ্জসহ ছয়টি ইউনিয়ন নিয়ে কচাকাটাকে উপজেলা ঘোষণার প্রস্তাব দ্রুত যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে দুর্গম এ জনপদের মানুষের জন্য আধুনিক প্রশাসনিক ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বদলি ও পদায়নে লটারি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কালীগঞ্জসহ ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব

আপডেট সময় ০৪:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬