শিরোনাম :
রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যত কথা

প্রায় দুই বছর ধরে ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরে দলের নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করার পরপরই বাংলাদেশ ও ভারত উভয় দেশেই তৈরি হয়েছে তীব্র আলোড়ন। তবে দিল্লির পর্যবেক্ষকরা এই বক্তব্যকে দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো ঘোষণা হিসেবে দেখছেন না, বরং একে বলছেন এক ধরনের ‘জল মাপার চেষ্টা’।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে জেনেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ‘তবু আমাকে ফিরতেই হবে।’ এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেখ হাসিনার এই বক্তব্য প্রকাশের পর গত কয়েক দিনে বিবিসি বাংলা দিল্লিতে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তা, বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকের সঙ্গে কথা বলেছে। পাশাপাশি যোগাযোগ করা হয়েছে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগের বহু নেতাকর্মীর সঙ্গেও। এসব আলোচনা থেকে দুটি বিষয়ে প্রায় সব পক্ষই একমত হয়েছে।

প্রথমত, শেখ হাসিনা এই কথা বলেছেন মানেই যে তিনি ডিসেম্বরে সত্যিই ঢাকায় গিয়ে অবতরণ করবেন, এমনটা মোটেই নিশ্চিত নয়। বরং মাঝের এই পাঁচ মাসে পরিস্থিতি কোন দিকে গড়ায়, বাংলাদেশ সরকার কীভাবে প্রতিক্রিয়া জানায়, হাসিনার জন্য নতুন করে বিচারের ব্যবস্থা হয় নাকি মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ নেওয়া হয়, আন্তর্জাতিক মহল তার প্রতি কী মনোভাব দেখায়—এসব বিষয়ের ওপরই নির্ভর করবে তিনি আদৌ ডিসেম্বরে ঢাকার বিমানে চড়বেন কি না।

দ্বিতীয়ত, শেখ হাসিনা যা-ই বলুন না কেন, এই সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে পরামর্শ করেননি—এমনটা মনে করার কোনো কারণ নেই। পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত যে, যে দেশের আতিথেয়তায় তিনি আছেন, সেই ভারতের সম্মতি ছাড়া তিনি এই কথা বলতে পারতেন না।

আসলে ভারত সরকারও মনে করে, এই ঘোষণায় তাদের বিশেষ ক্ষতির কিছু নেই, বরং লাভের সম্ভাবনাই বেশি। কারণ শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে যান, তাহলে ভারত গত দুই বছর ধরে চলা একটি কূটনৈতিক অস্বস্তি থেকে মুক্তি পাবে। আর যদি শেষ পর্যন্ত না ফেরেন, তাহলেও ভারত বলতে পারবে, শেখ হাসিনা তো ফিরতেই চেয়েছিলেন, কিন্তু তার প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় তাকে রেখে দিতে তারা বাধ্য হচ্ছে। এই কারণেই শেখ হাসিনার এই বক্তব্যকে ‘এক ঢিলে অনেক পাখি মারার’ কৌশল হিসেবে দেখা হচ্ছে, যাতে তার বা তার আশ্রয়দাতা দেশের হারানোর তেমন কিছু নেই। বরং এর মাধ্যমে বলটা কার্যত বাংলাদেশ সরকারের কোর্টে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ভারত সরকারের অবস্থান কী

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে গত মঙ্গলবার ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ইস্যুতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত প্রায় দুই বছর ধরেই ভারতের ঘোষিত অবস্থান হলো, বিশেষ নিরাপত্তা পরিস্থিতিতে শেখ হাসিনা যখন আশ্রয় চেয়েছিলেন, তখন তার সুরক্ষা নিশ্চিত করতেই সেই আবেদনে সাড়া দেওয়া হয়েছিল। এই বক্তব্যের মাধ্যমে ভারত এটাই বোঝাতে চায় যে, তারা নিজে থেকে শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায়নি, তার দেশ ছেড়ে আসার ঘটনায়ও তাদের কোনো ভূমিকা ছিল না।

তবে বাস্তবতা হলো, গত দেড় বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ভারত কোনো জবাবই দেয়নি, বরং বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। ফলে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার উপস্থিতি যে একটি চরম অস্বস্তির কারণ হয়ে আছে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

তাহলে প্রশ্ন হলো, শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণায় ভারতের সায় আছে কি না? এই প্রশ্নের সহজ উত্তর—একশো ভাগ আছে। বিবিসি যেসব বিশ্লেষক ও সাবেক কূটনীতিকের সঙ্গে কথা বলেছে, তারা প্রত্যেকেই একমত যে ভারতের প্রচ্ছন্ন সমর্থন বা পরামর্শ ছাড়া শেখ হাসিনা এই কথা বলতেন না।

ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, ‘শেখ হাসিনা সত্যিই ফিরতে উৎসুক এবং সিরিয়াস বলে আমার ধারণা। আওয়ামী লীগকে বাঁচাতে গেলে তার নিজের দেশে ফেরাটা দরকার, এটা নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন।’ একই সঙ্গে তিনি মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়াটা বলা যত সহজ, বাস্তবে করা তত সহজ নয়। তার ভাষায়, ‘আমার ধারণা তিনি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে আপিল করবেন এবং সেই বিচার চলাকালীন তাকে ক্যান্টনমেন্টে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হবে। এখন সেটা নিশ্চিত করতে পর্দার আড়ালে দিল্লিও যদি ঢাকার সঙ্গে দরকষাকষি করে, তাহলে আমি অবাক হবো না।’

তিনি আরও বলেন, যদি সেই নিরাপত্তা কোনো কারণে নিশ্চিত করা না যায়, তাহলে হয়তো শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরবেন না। আসলে ডিসেম্বরে তিনি ফিরুন বা না ফিরুন, ভারতের বিশেষ কোনো অসুবিধা নেই, বরং লাভের সম্ভাবনাই বেশি বলে দিল্লি মনে করছে। যদি তিনি সত্যিই ফিরে যান, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া ভারতের জন্য সহজ হবে, কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে অস্বস্তি আর কূটনীতিতে ছায়া ফেলবে না। আর যদি শেষ পর্যন্ত না ফেরেন, তাহলেও ভারত বলতে পারবে, বাংলাদেশ সরকার অনুকূল পরিবেশ তৈরি করতে না পারার কারণেই তাকে রেখে দিতে হচ্ছে। এমনকি বাংলাদেশ সরকার যদি নতুন করে সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয়, সেটাও ভারতের জন্য এক ধরনের অর্জন হিসেবে বিবেচিত হবে—কারণ দিল্লি মনে করে, শেখ হাসিনার অনুপস্থিতিতে আগে যে বিচার হয়েছিল, তা ছিল ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শেখ হাসিনার নিজস্ব হিসাব-নিকাশ

দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই সিদ্ধান্তের পেছনে তার নিজস্ব কিছু হিসাব-নিকাশও কাজ করেছে। গত দুই বছর ধরে বাংলাদেশে নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বারবার শুনতে হয়েছে, তাদের সর্বোচ্চ নেত্রী দলের অনুগত সৈনিকদের বিপদের মুখে ঠেলে দিয়ে নিজে নিরাপদে বিদেশে ‘পালিয়ে গেছেন’। বাস্তবতাও হলো, যখন একের পর এক আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং দলীয় কর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তখন শেখ হাসিনাসহ দলের শীর্ষ নেতৃত্ব তাদের কোনো সুরক্ষাই দিতে পারেননি।

এতদিন পর দেশে ফেরার একটি নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে শেখ হাসিনা এই বার্তাই দিতে চেয়েছেন যে, তিনি সিরিয়াস এবং নেতাকর্মীদের মনোবল চাঙা করতে চান, তাদের পাশে থাকতে চান। দ্বিতীয়ত, তিনি এটাও জানেন যে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে এবং বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে দলটিকে ফিরিয়ে আনতে হলে তাকে সশরীরে বাংলাদেশের মাটিতে পা রাখতেই হবে—ভারতে বসে সেটা কখনোই সম্ভব নয়।

দিল্লির প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ পর্যবেক্ষক জয়ন্ত রায়চৌধুরীর মতে, ‘আমার ধারণা শেখ হাসিনা বিএনপিকে এই বার্তাই দিতে চাইছেন যে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা তিনি নিজে গিয়ে রুখবেন। আর তার এই পদক্ষেপে ভারতেরও যে প্রচ্ছন্ন সায় আছে, তা বলাই বাহুল্য।’ তিনি আরও বলেন, ‘তবে মুখে অন্তত দিল্লি বলবে, শেখ হাসিনা একজন স্বাধীন এজেন্ট—কাজেই তিনি তার রাজনৈতিক সিদ্ধান্ত নিজেই নেবেন।’

পর্যবেক্ষকদের ধারণা, শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের বাইরে কারও হাতে তুলে দিতে প্রস্তুত নন, তাই দলের হাল ধরার শেষ চেষ্টা করতে তাকেই ফিরতে হবে—এই কাজ অন্য কাউকে দিয়ে হবে না। পাশাপাশি নিজে থেকে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বাংলাদেশ সরকারকেও কিছুটা চাপে ফেলতে পারবেন বলে মনে করছেন।

অন্তর্বর্তী সরকারের আমলে অনুষ্ঠিত ট্রাইব্যুনালের বিচারে শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, যা আওয়ামী লীগের ভাষ্যমতে নিরপেক্ষ বিচার ছিল না। নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য চাপ সৃষ্টি করতে হলে তাকে আগে বাংলাদেশে ফিরতে হবে। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলার মধ্য দিয়ে তিনি এই বার্তাও দিতে চেয়েছেন যে, দেশের বিচারব্যবস্থার প্রতি তিনি আস্থা রাখতে রাজি—তবে সে ক্ষেত্রে রাষ্ট্রকেও সুষ্ঠু ও অবাধ বিচারের নিশ্চয়তা দিতে হবে।

তবে এত কিছুর পরও দেশে ফিরব বললেই যে শেখ হাসিনাকে সত্যিই ডিসেম্বরে ফিরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং মাঝের এই সময়টায় তিনি বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক মহলের মনোভাব যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন। এসব বিবেচনা করেই তিনি বেশ কয়েক মাস হাতে রেখে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দিল্লির পর্যবেক্ষকদের অভিমত।

আওয়ামী লীগ নেতাকর্মীরা কী করবেন

২০২৪ সালের আগস্ট থেকে কয়েক হাজার ‘পলাতক’ আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি-মন্ত্রী এবং সাধারণ কর্মী-সমর্থক ভারতে আশ্রয় নিয়ে আছেন। তাদের অধিকাংশ থাকেন কলকাতা সংলগ্ন নিউটাউন-রাজারহাট, আসামের গুয়াহাটি কিংবা ত্রিপুরার আগরতলার মতো বিভিন্ন শহরে। শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পর থেকে তাদের অনেকের সঙ্গেই কথা বলেছে বিবিসি বাংলা।

এই নেতাকর্মীদের অনেকেই মনে করেন, বাংলাদেশ সরকার মুখে যা-ই বলুক, আসলে চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুন। একাধিক শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার ধারণা, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই খুব জটিল হয়ে আছে। এর মধ্যে শেখ হাসিনা ফিরলে তা আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, বিএনপি সরকার সে ঝুঁকি নিতে চাইবে না।’

তবে নেত্রী সত্যিই ফেরার সিদ্ধান্ত নিলে কতজন তার সঙ্গী হবেন, এ প্রশ্নে মিশ্র জবাব পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন, নেত্রী যখনই ফিরুন, দেশে-বিদেশে আশ্রিত আওয়ামী লীগের সৈনিকরা প্লেনভর্তি হয়ে তার সঙ্গে ঢাকায় ফিরতে চাইবেন। আবার কেউ কেউ মনে করেন, শেখ হাসিনার নিজস্ব রাজনৈতিক প্রোফাইল ও আন্তর্জাতিক পরিচিতির সঙ্গে দলের অন্য কোনো নেতার তুলনাই চলে না। শেখ হাসিনার সাবেক এক মন্ত্রিসভা সদস্যের ভাষায়, ‘নেত্রীর নতুন করে বিচার হলে তাতে আন্তর্জাতিক মিডিয়ার সতর্ক নজর থাকবে। কিন্তু আমরা দেশে গেলে সঙ্গে সঙ্গে মিথ্যা মামলায় জেলে পুরে দেওয়া হবে—কেউ জানতেও পারবে না, ফিরেও দেখবে না।’

শেষ পর্যন্ত ডিসেম্বরে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরলে দলের কতজন নেতাকর্মী সেই যাত্রায় তার সঙ্গী হবেন, তা আসলে এখনই আন্দাজ করা মুশকিল। তবে এই ঘোষণা যে বাংলাদেশ, ভারত ও আওয়ামী লীগ—তিন পক্ষের রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ করেছে, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই। আগামী কয়েক মাসে ঢাকা ও দিল্লি উভয় পক্ষই কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে, তার ওপরই নির্ভর করছে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের বাস্তবতা।

-সুত্র: বিবিসি বাংলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যত কথা

আপডেট সময় ০৩:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬