শিরোনাম :
পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে বলেছে, শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (১৭ নভেম্বর) এই তথ্য জানানো হয়। এর আগে দলটির চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক প্রতিক্রিয়ায় দলটি একথা জানায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে (ভার্চুয়ালি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় নিম্নলিখিত প্রস্তাব গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা-হামলা, নির্যতন-নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। অবশেষে ছাত্র-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা-শ্রমিক, নারী-শিশুসহ সহস্রাধিক নাগরিকের আত্মদান, অন্ধত্ব, চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনামলের পতন হয়েছে। সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতাবিরোধী ও নৃশংস, জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে।”

“আমরা মনে করি, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি

আপডেট সময় ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫