শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

গুলশানে অটোরিকশাচালকদের তাণ্ডব

রাজধানীর গুলশান সোসাইটি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে তাণ্ডব চালিয়েছেন রিকশাচালকরা। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিষেধাজ্ঞা অমান্য করে গুলশানের দিকে ঢুকতে চাইলে গুলশান সোসাইটির গার্ডরা অটোরিকশাচালকদের আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনের নামে তাণ্ডব শুরু করেন তারা। ওই সময় রিকশাচালকদের আন্দোলনের ছবি ও ভিডিও করতে গেলে লাঠিপেটার শিকার হন পথচারী ও বাইকাররা।

খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিজেদের অভিযোগগুলো লিখিত আকারে সেনাবাহিনী ও পুলিশের কাছে জমা দেন রিকশাচালকরা।

তিন-চার দিন ধরে গুলশান ও বনানীর বিভিন্ন সড়কে আন্দোলন করে আসছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

এই বিষয়ে জানতে চাইলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, তিন-চার দিন ধরে গুলশান এলাকায় রিকশা ঢুকতে দিচ্ছে না গুলশান সোসাইটি। আজ বেলা ১১টার দিকে সোসাইটির কয়েকজন গার্ড বনানী ১১ নম্বরের শেষ মাথায় কয়েকটি রিকশা আটকায়। ওই দিক দিয়ে কুড়িল বস্তির সঙ্গে একটি ছোট সংযোগ সড়ক আছে। রিকশা আটকানোর খবর শুনে বস্তিতে থাকা অপর রিকশাচালকরা এসে সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই।

আন্দলোনের কারণ হিসেবে মেহেদী হাসান বলেন, অটোরিকশাচালকদের দাবি, তাদের গুলশান সোসাইটিতে ডুকতে নিষেধ করায় তারা ডুকছে না। কিন্তু বনানীতে এ নিষেধাজ্ঞা ছিল না। তবুও কেন তাদের বনানী থেকে আটকানো হচ্ছে? এ ছাড়া বিভিন্ন সময় তাদের রিকশার চাকা কেটে দেওয়া, হাওয়া ছেড়ে দেওয়াসহ বিভিন্নভাবে রিকশার ক্ষতিসাধন করা হচ্ছে। তাই তারা ক্ষোভে আন্দোলনে নেমেছে।

আন্দোলনকারী রিকশাচালকদের তাণ্ডবের বিষয়ে মেহেদি হাসান বলেন, দু-তিন দিন আগে রিকশাচালকরা গুলশান গোলচত্বরে আন্দোলন করছিল। ওই সময় বাইকাররা হেলমেট দিয়ে আন্দোলনকারীদের আঘাত করে। যার কারণে আজ কেউ আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করলে তাদের দাওয়া দিয়ে লাঠিপেটা করে তারা।

মেহেদী হাসান আরও বলেন, খবর পেয়ে সেনাবাহিনী আসার পর পরিস্থিতি নিয়স্ত্রণে আসে। ওই সময় তারা নিজেদের আন্দোলনের বিষয়বস্তু লিখিত আকারে সেনাবাহিনী ও পুলিশকে দেয়।

কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের আল ইমরান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজবীরের ছবি বুকে জরিয়ে নন্দিনীর দিওয়ালি উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গুলশানে অটোরিকশাচালকদের তাণ্ডব

আপডেট সময় ০৫:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫