শিরোনাম :
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এই সংকটে বিপাকে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চললেও চাহিদার তুলনায় তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন অনেকে।

ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও চালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে।

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। গন্তব্যে পৌঁছাতে অনেককে পায়ে হেঁটে যেতে হয়েছে।

রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন। ১২ দফা দাবির মধ্যে রয়েছে বিআরটিএর মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান এবং সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা।

প্রেক্ষাপট

সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রকাশ করে। এই বিধিমালা অনুযায়ী এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক। এ ছাড়া চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ ও গতি নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে এসব রিকশার চলাচলে নিষেধাজ্ঞাও রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ

আপডেট সময় ০২:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬